শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাক্ষীকে নিয়ে অশ্লীল মন্তব্য : বিতর্কিত অক্ষয়

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় নায়ক অক্ষয় কুমারের কাছে জানতে চাওয়া হয়, তার কেমন নায়িকা পছন্দ ? এই প্রশ্নের উত্তর দিয়ে বিপাকে পড়েছেন নায়ক। রিতিমতো তাকে নিয়ে বইছে বিতর্কের ঝড়। প্রশ্নের উত্তর দিতে গিয়ে অশ্লীল ভাষা প্রয়োগের জন্য দর্শক-শ্রোতারা ভীষণ চটেছেন তার উপর।

কী এমন উত্তর দিয়ে ছিলেন অক্ষয় কুমার! জানা গেলো, এই নায়ক বলেছিলেন,‘চুপসানো আমের মতো রুগ্ন নয়, আমার পছন্দ মোটাসোটা নায়িকা।’

খিলাড়ি খ্যাত এই নায়ক মন্তব্যটি করেছেন সোনাক্ষী সিনহাকে নিয়ে। এমন অভিযোগ তুলে সবাই সমালোচনা করছেন অক্ষয় কুমারের। তার মুখ থেকে এমন ভাষা শুনতে হবে এমনটা আশা করেন না তার ভক্তরা।

২০১২ সালে একটি সাক্ষাৎকারে মন্তব্যটি করেছিলেন অক্ষয়। নতুন করে ভিডিওটি সামনে আসে। এরপরই সমালোচনা শুরু হয়। নেটিজেনদের মতে, শরীর নিয়ে কটূক্তি ও মহিলাদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন অক্ষয় কুমার।

এই বিষয়ে মুখ খুলেছেন সোনাক্ষী সিনহা। তিনি বলেন, ‘ অক্ষই কুমারের মন্তব্যে যখন আমারই কোনও সমস্যা নেই, তখন বাকিদের এত সমস্যা হচ্ছে কেন? মজার ছলেই কথাটি বলেছেন তিনি। বিষয়টিকে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই।’

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া