সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ বলে ৫ ছক্কা

news-image

স্পোর্টস ডেস্ক : খাতা কলমে তার পরিচয় বোলার। তৃতীয় টেস্টে দলে নেওয়া হয় সেই দক্ষতার কথা মাথায় রেখেই। কিন্তু দ্বিতীয় দিন উমেশ যাদব যা করলেন, তাতে হিংসায় পুড়ে যেতে পারেন ব্যাটসম্যানরাও।

পুনেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জর্জ লিন্ডের ওভার টার্গেট করে দুই ওভারে মোট পাঁচটি ছয় হাঁকান। শেষ পর্যন্ত উইকেটরক্ষকের হাতে ধরা পড়ার আগে ১০ বলে ৩১ রান করে যান। টেস্ট ইতিহাসে এত কম বলে আগে কোনও ক্রিকেটার ৩০ কিংবা তার বেশি রান করতে পারেননি।

উমেশ এদিন স্টিফেন ফ্লেমিংয়ের রেকর্ড ভাঙেন। ২০০৪ সালে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ১১ বলে তিনি করেছিলেন ৩১*।

স্ট্রাইকরেটের বিচারে আরেকটি রেকর্ড গড়েছেন উমেশ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১০ কিংবা তার বেশি বলে ভারতীয় এই ক্রিকেটারের আগে কেউ ৩১০ স্ট্রাইকরেট তুলতে পারেননি।

ভারত এদিন ৯ উইকেটে ৪৯৭ রান তোলার পর ইনিংস ঘোষণা করে। রোহিত শর্মা ডাবল সেঞ্চুরি তুলে নেন। তার পাশাপাশি অজিঙ্কা রাহানে ১১৫ রানের ইনিংস খেলেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে