,

কঙ্গোয় বাস দুর্ঘটনায় নিহত ৩০

news-image

কঙ্গোতে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। রাজধানী কিনশাসায় রোববার রাতে ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।কঙ্গোর রেড ক্রসের মুখপাত্র ডেভিড সিয়ালা এএফপিকে বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১৮ জন আগুনে দগ্ধ হয়েছেন।

তিনি আরও বলেন, আমরা মরদেহ শনাক্ত করতে কাজ করে যাচ্ছি। ওই বাসটি যাত্রী এবং মালামালে পরিপূর্ণ ছিল। লুফু এলাকা থেকে কিনশাসার দিকে যাচ্ছিল বাসটি।

কিনশাসা থেকে ১৫০ কিলোমিটার দূরে বানজা-গুংগু এলাকায় বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এতে বাসটি দুর্ঘটনা কবলিত হয় এবং এতে আগুন ধরে যায়। রোববার মধ্যরাত একটার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে।

এই ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীরর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি। তিনি আহতদের চিকিৎসা নিশ্চিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। ওই বাসের এক আহত যাত্রী জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসটিতে শতাধিক যাত্রী ছিলেন। অনেকেই দগ্ধ হয়েছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর