সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপকে বিধ্বস্ত করে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : উয়েফা অ্যাসিস্ট ডেভেলপমেন্ট অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে মইনুল ইসলামের হ্যাটট্রিকে মালদ্বীপকে ৬-০ গোলে বিধ্বস্ত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল।

রোববার (২০ অক্টোবর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পুরো ম্যাচেই আধিপত্য দেখায় স্বাগতিকরা। প্রথমার্ধের ৭ মিনিটে ইমনের দেওয়া গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ১৪ মিনিটে সাজেদ ইসলাম সুমন, ২৩ মিনিটে অপূর্ব মালি এবং ৩৭ মিনিটে ইমন গোল করলে বিরতির আগে ৪-০ গোলে এগিয়ে যায় লাল-সবুজের দলটি। বিরতির পর ৫২ ও ৮৩ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ইমন।

এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে কম্বোডিয়াকে ২-০ গোলে হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে ইউরোপের দল ফারো আইল্যান্ডকে ৩-১ গোলে হারায় বাংলাদেশের কিশোররা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক পরিচালিত একাডেমির ফুটবলাদের নিয়ে দল গঠন করেই প্রথম কোনো টুর্নামেন্টের শিরোপা জিতল বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে