সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত সফরে অনিশ্চিত সাইফউদ্দিন

news-image

অনলাইন ডেস্ক : পিঠের (নিচের অংশে) ইনজুরির কারণে ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়তে পারেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

রবিবার বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এ আশঙ্কা প্রকাশ করেন। ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে তিনি বলেন, ‘আমার মনে হয় না ভারতের বিপক্ষে (টি-২০ সিরিজে) সে খেলতে পারবে।’

মিনহাজুল আবেদিন বলেন, ‘আমরা দলের ফিজিও জুলিয়ন ক্যালেফাতোর সঙ্গে কথা বলেছি। তাকে একটা ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয়েছে। তবে আমি যা বুঝতে পারছি সে ভারতের বিপক্ষে সিরিজে খেলতে পারবে না।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা ভারতে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ওই সিরিজের দলে আছেন সাইফউদ্দিন। কিন্তু তার ইনজুরির নির্বাচকরা তার বিকল্প খুঁজতে শুরু করেছেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে