শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিমেক হচ্ছে জয়ার সিনেমা

news-image

বিনোদন ডেস্ক : চলতি বছরের ১০ মে কলকাতায় মুক্তি পেয়েছিলো দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘কণ্ঠ’ সিনেমাটি। বেশ প্রসংশা কুড়িয়েছিলো এই সিনেমা। এক সময়ের সুপাস্টার ঋষি কাপুর ও ভারতের বিখ্যাত কার্ডিয়াক সার্জন দেবী শেঠি ও তার টিমও ছবিটি দেখে প্রশংসা করেছেন।

ভারতের উইন্ডোজ প্রোডাকশন হাউজ প্রযোজিত নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত ‘কণ্ঠ’ সিনেমাটি এবার মালায়ালাম ভাষায় নির্মাণ হচ্ছে। এর নাম দেওয়া হয়েছে ‘শব্দম’।

জানা যায়, ‘কণ্ঠ’ মুক্তির আগেই এর রিমেক স্বত্ব কিনে নিয়েছিলেন মালায়ালাম পরিচালক রাজেশ নাইয়ার। তিনিই সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্রটির নাম শেয়ার করেছেন। এখন পর্যন্ত ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জয়াশুরিয়া। এই ছবিতে জয়া আহসান থাকবেন কী না জানা যায়নি এখনো।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। অন্য দুটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখার্জি ও পাওলি দাম। গল্পটি মূলত এগিয়েছে একজন রেডিও জকির ক্যানসারে কণ্ঠ হারানোর বেদনা এবং কণ্ঠ প্রশিক্ষকের সাহায্যে তার ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে।

বর্তমানে কলকাতায় অবস্থান করছেন জয়া। ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ ছবির পর সম্প্রতি কৌশিক গাঙ্গুলির নতুন ছবি ‘অর্ধাঙ্গিনী’তে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে অভিনেতা অম্বারিশ ভট্টাচার্য ও কণ্ঠশিল্পী শ্রীকান্ত আচার্যের ছেলে পুরবও অভিনয় করবেন।

চলতি বছরের শুরুতে জয়া ‘বিনিসুতোয়’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে। এরপর অতনু ঘোষের ‘রবিবার’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন প্রসেনজিৎ।

সর্বশেষ গেল সেপ্টেম্বরে জয়া আহসান শুটিং করেন কলকাতার ‘ভূতপরী’ সিনেমায়। সুরিন্দর ফিল্মস ও কোয়েল মল্লিক নিবেদিত এই ছবিটির নাম ভূমিকায় অভিনয় করছেন জয়া।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া