সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ বছর পর পুঁচকে মায়োর্কো হারাল রিয়াল মাদ্রিদকে

news-image

স্পোর্টস ডেস্ক : পুঁচকে দল মায়োর্কোর কাছে হেরে গেল রিয়াল মাদ্রিদ। অথচ ধরা হয়েছিলে এই দলকে হারিয়ে লা লিগায় ফের শীর্ষস্থানে ফিরবে রিয়াল মাদ্রিদ।

কিন্তু সমর্থকদের এক রাশ হতাশায় ডুবিয়ে শনিবার রাতে অপেক্ষাকৃত অনেক দুর্বল দলের কাছে ধরাশায়ী বেনজেমারা।

রিয়ালের এমন পরাজয়ে উৎফুল্ল হতেই পারে লিগের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। মায়োর্কোর কাছে হারের পর শীর্ষস্থান হারাল রিয়াল আর সে জায়গা দখল করলেন লিওনেল মেসিরা।

পুঁচকে দলের কাছে হারের কারণে মাদ্রিদ ভক্তদের টিপ্পনি কাটতে পারেন বার্সা সমর্থকরা। যদিও এ হারের গ্লানি কিছুটা কমাতে অজুহাত রয়েছে রিয়েল মাদ্রিদ ভক্তদের কাছে।

এদিন চোটে পড়ে রিয়ালের নিয়মিত খেলোয়াড়দের অনেকেই ছিল না একাদশে। তা ছাড়া খেলায় ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বলের দখল, আক্রমণ, প্রতিপক্ষের রক্ষণে বল নিয়ে ঢুকে পড়া সবই করেছে রিয়াল। শুধু মায়োর্কোর জালে বল জড়াতে পারেননি রিয়ালের কেউ।

উল্টো গোল হজম করেন তারা। ম্যাচ শুরু ৭ মিনিটের মাথায়ই দুর্ঘটনাটি ঘরে রিয়ালের শিবিরে। লাগো জুনিয়রের গোলে এগিয়ে যায় স্বাগতিক মায়োর্কো।

পাল্টা আক্রমণে আইলেইশ ফেবাসের কাছ থেকে বল পেয়ে ক্ষিপ্রতার সঙ্গে দৌড়ে রিয়ালের ডি বক্সে ঢুকে পড়েন লাগো জুনিয়র।

তার জোরালো শট ঠেকাতে পারেননি রিয়াল গোলরক্ষক। গোল পেয়েই বেশ রক্ষণাত্মক হয়ে যায় মায়োর্কো। গোল শোধ দিতে মরিয়ে হয়ে ওঠেন স্প্যানিশরা। মায়োর্কোর শিবিরে একের পর এক তোপ দাগাতে থাকেন জিদান-ইসকোরা। কিন্তু মায়োর্কোর জমাট রক্ষণ খুলতে পারেনি রিয়াল।

এভাবেই প্রথমার্ধ শেষ হয়। ১-০ পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে সেই যেন প্রথমার্ধের পুনরাবৃত্তি দেখাল রিয়াল। রিয়াল আক্রমণ করে যাচ্ছে আর রুখে দিচ্ছে মায়োর্কোর রক্ষণ।

৭৪ মিনিটে দ্বিতীয় হলুদকার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল ডিফেন্ডার ওদ্রিওজলা। এবার ১০ জন নিয়েই সমান তালে আক্রমণ চালাতে থাকে রিয়াল। তবে এসবে কোনোই কাজ হয়নি।

শেষ পর্যন্ত গোলশূন্যই থাকতে হয় স্প্যানিশ জায়ান্টদের।

১-০ গোলের ব্যবধানে মায়োর্কোর কাছে পরাজয় মেনে নেয় রিয়াল মাদ্রিদ। এ হারে মৌসুমে লা লিগায় এটি জিদান শিষ্যদের প্রথম পরাজয়।

আর এই জয়ে ১৩ বছর পর আরও একবার নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদকে হারাল মায়োর্কো। ২০০৬ সালে লা লিগায় স্প্যানিশ জায়ান্টদের হারিয়েছিলেন তারা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে