শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিশা পাটানি আবারও নাচবেন সালমান খানের সাথে

news-image

বিনোদন ডেস্ক : বলিউড দুনিয়ার নতুন সদস্য দিশা পাটানি। হাতে গোনা কয়েকটি ছবিতে অভিনয় করেই চলে এসেছেন পাদপ্রদীপের আলোয়। তাকে এখন বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী হিসেবে ধরা হয়। তার ভক্তরাও তাই মনে করেন। সম্প্রতি সুপারহিট ‘ভারত’ সিনেমায় সালমান খানের সঙ্গে ‘স্লো মোশন’ গানে দারুণ রসায়ন করেছিলেন দিশা পাটানি। দর্শক মাতাতে আবারও তিনি নতুন রসায়নে নাচতে চলেছেন এই সুপারস্টারের সঙ্গে।

আগামী বছরে মুক্তি পাবে এমন একটি সিনেমায় ‘ভাইজান’র সঙ্গে নাচবেন লাস্যময়ী দিশা পাটানি। সিনেমাটির শুটিং চলতি বছরের নভেম্বরেই শুরু হচ্ছে। মুম্বাইয়ের মেহবুব স্টুডিওসে সালমানের সঙ্গে একটি নাচের গানে পারফর্ম করবেন দিশা। জানা যায়, গানটিতে দিশা তার সেরা পারফর্ম্যান্সটিই করতে চান। এমনকি এজন্য তিনি তার ‘ভালো বন্ধু’ টাইগার শ্রফের কাছ থেকেও সহায়তা নিচ্ছেন। তার নাচ যেন আরও নিঁখুত ও মুগ্ধকর হয়, সেজন্য চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না দিশা।

এদিকে, সম্প্রতি ভারতের একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে এই বলিউড সুন্দরী বলেন, আমি আমাকে কখনোই আবেদনময়ী মনে করি না। আমি বাস্তব জীবনে টমবয়। কিন্তু আমি একটু ভিন্নভাবে ছবি তুলি বলে অনুরাগীরা আমাকে আবেদনময়ী মনে করে। আমি তেমন কিছু নই। খুব সাধারণ একটি মেয়ে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নিয়ে আলোচনা জীবনের একটি অংশ। আমি নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকি। কিন্তু আমি সবসময় মনে করি, ইন্টারনেট ও বাস্তব জীবনের মধ্যে সমন্বয় করা উচিত। আমি নিজেও তাই করি। দিশা পাটানি অভিনীত ‘মালাঙ’ ছবি রয়েছে মুক্তির তালিকায়। এতে আরও অভিনয় করেছেন আদিত্য রয় কাপুর, অনিল কাপুর ও কুনাল খেমু। মোহিত সুরি পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ২০২০ সালে।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া