শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাক্ষী সিনহা কবে বিয়ে করছেন?

news-image

বিনোদন ডেস্ক : ‘দাবাং’ গার্ল হিসেবে পরিচিত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সালমান খানের সঙ্গে ‘দাবাং’ ছবিতে করে ব্যাপক আলোচনায় চলে আসেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয় নি। অভিনয় ও নাচের গুণে জয় করে নিয়েছেন দর্শকের মন।

সোনাক্ষী কাজের বিষয়ে যেমন বেশ সচেতন তেমনি ব্যক্তিগত বিষয়েও। নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে খুব একটা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব হলেও নিজের ব্যক্তিগত বিষয়গুলো খুব রেখেঢেকেই চলেন এই অভিনেত্রী।

তবে অনেকদিন ধরেই শোনা যাচ্ছে যে ‘নোটবুক’ ছবির নায়কের সঙ্গে বেশ জমিয়ে প্রেম করছেন এই নায়িকা। সালমান খানের প্রযোজনায় এই ছবিতে জুটি বেঁধেছিলেন মণীশ বেহলের মেয়ে প্রনূতন ও জাহির ইকবাল। বিভভিন সূত্রে জানা যায় সেই জাহিরের সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন সোনাক্ষী। অনেকদিন ধরেই তারা ডেট করছেন। শুধু তাই নয়, তারা নাকি খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন। এমনটাই এক ভারতীয় গণমাধ্যমে জানিয়েছিলেন সোনাক্ষী নিজেই।

তবে কবে নাগাদ বিয়ে করছেন এমন কিছুই জানা যায় নি। সোনাক্ষী ভক্তরা আগ্রহের সাথে অপেক্ষায় রয়েছেন কবে তারা বিয়ের পিঁড়িতে বসবেন।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া