সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী থেরাপিস্ট পাচ্ছেন কোহলিরা

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের সাপোর্টিং স্টাফ হিসেবে নবনিতা গৌতম নামে একজন নারী থেরাপিস্টকে নিয়োগ দিয়েছে। ফলে আইপিএলে এবারই প্রথম কোনো নারী থেরাপিস্ট পেতে যাচ্ছেন দলটির অধিনায়ক বিরাট কোহলি ও তার সতীর্থরা।

নবনিতার নিয়োগের বিষয়টি নিশ্চিত করে টুইট করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টুইটে তারা লিখেছে, আইপিএলের ১৩তম সংস্করণে নবনিতা গৌতম স্পোর্টস ম্যাসেজ থেরাপিস্ট হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছেন। ক্রিকেটারদের প্রস্তুতি ও চোট থেকে দ্রুত সেরে ওঠার জন্য কী কী ম্যাসেজ দরকার তা তিনি দেখবেন। আইপিএলে প্রথম দল হিসেবে নারী সাপোর্ট স্টাফ নিযুক্ত করতে পেরে আমরা গর্বিত।

নবনিতা কাজ করবেন ইভান স্পিচলির সঙ্গে, যিনি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান ফিজিওথেরাপিস্ট। খেলোয়াড়দের ফিটনেস রক্ষা, উন্নতি ও থেরাপির কাজগুলো করবেন তিনি।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চেয়ারম্যান সঞ্জীব চুড়িওয়ালা নবনিতাকে দলে পেয়ে বেশ খুশি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি খুব খুশি এই ঐতিহাসিক মুহূর্তের ভাগীদার হতে পেরে। সমস্ত ক্রীড়া ক্ষেত্রে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ এবং সাফল্য এটিকে সম্ভব করেছে।’

অ্যাথলেটদের জন্য মূলত পুরুষ থেরাপিস্টরাই কাজ করেন। থেরাপিস্টকে পুরুষই হতে হবে- এমন কোনো রীতি না থাকলেও ক্রিকেটসহ অন্যান্য ক্রীড়া ইভেন্টে থেরাপিস্ট হিসেবে নারীদের দেখা মেলে না। তবে এবার সেই প্রচলনের ব্যতিক্রম ঘটাল বেঙ্গালুরু।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে