শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিয়াঙ্কার আনন্দঘন মুহূর্তের ভিডিও ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া, বলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী। অভিনয় গুণে এরই মধ্যে তিনি তৈরি করে নিয়েছেন ভক্ত-অনুরাগীর এক বিশাল প্লাটফর্ম, ছড়িয়ে আছেন গোটা বিশ্বেই। তার যেকোনও সংবাদ নিমেষেই ঝড় তোলে ইন্টারনেটে। এবার জনপ্রিয় এই অভিনেত্রীকে দেখা গেল একটি শিশু কোলে নিয়ে বেশ আনন্দঘন মুহূর্ত কাটাতে।

সম্প্রতি মুক্তি পায় প্রিয়াঙ্কা অভিনীত ছবি দ্য স্কাই ইজ পিংক। এতে অভিনয়ের পাশাপাশি প্রথমবারের মতো প্রযোজকের ভূমিকাও পালন করেন প্রিয়াঙ্কা। প্রচারের উদ্দেশ্যে ছবি মুক্তির কয়েক দিন আগে ভারতে উড়াল দেন পিসি। জোর প্রচারণা চালালেও ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি।

তবে ব্যস্ততা কাটিয়ে ঠিকই আনন্দমুখর সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা। প্রায়ই দারুণ সব মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করছেন দেশি গার্লখ্যাত এই অভিনেত্রী। এবার তাকে দেখা গেল সুইমিংপুলে। সঙ্গে ছিল ফুটফুটে একটি শিশুও।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, সুইমিংপুলে অবসর সময় পার করছেন প্রিয়াঙ্কা। তাঁর কোলে বসে থাকা শিশুটি তাঁকে বলছে, তুমি খুব সুন্দর।এ সময় সহাস্যে প্রিয়াঙ্কা উত্তর দেন, নো, ইউ আর সো কিউট।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা লুফে নেন নেটিজেনরা। এটি এ পর্যন্ত ৭০ লাখেরও বেশিবার দেখা হয়েছে। এ ছাড়া ১৯ লাখেরও বেশি লাইক সংগ্রহ করেছে ভিডিওটি। মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জমা পড়েছে সাত হাজারেরও বেশি।

নেটিজেনদের অনেকের মনেই প্রশ্ন জাগে, পিসির কোলে থাকা মেয়েটি কে! প্রতিবেদন জানাচ্ছে, প্রিয়াঙ্কার স্টাইলিস্ট ও বন্ধু দিবা জ্যোতি ও নিল সরকিসিয়ান দম্পতির সন্তান ওই মেয়েটি। কৃষ্ণা নামের ওই শিশুর জন্মের পরেও তাকে কোলে নিয়ে থাকা ছবি শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা।

সম্প্রতি ব্যান্ডতারকা স্বামী নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কার বিচ্ছেদের গুঞ্জন ওঠে। মতের অমিল ও বোঝাপড়ার অভাব থেকেই নাকি বিচ্ছেদের দিকে এগোচ্ছেন দুজনে।

মাস চারেক আগেও একবার প্রিয়াঙ্কা-নিক দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ওঠে। তবে সেসব খবর উড়িয়ে দেন দুজনেই। এবারের গুঞ্জনকেও যথারীতি মেনে নিতে রাজি নন নিক-প্রিয়াঙ্কার ঘনিষ্ঠজনেরা। যদিও ভেসে বেড়ানো গুঞ্জনের ব্যাপারে এখনও মুখ খোলেননি প্রিয়াঙ্কা বা নিকের কেউই।

 

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া