শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ ছবি সরিয়ে ফেললেন পিয়া বিপাশা

news-image

অনলাইন ডেস্ক : প্রেমিকের সঙ্গে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা অন্তরঙ্গ ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে তারা উভয়কে জড়িয়ে রেখেছেন। তবে দেশীয় গণমাধ্যমগুলো যে ইনস্টাগ্রামে ঢুঁ মারতে পারেন সেটা বোধোহয় অনুমানে ছিল পিয়া বিপাশার। সংবাদ প্রকাশ হতেই অ্যাকাউন্ট থেকে ছবি সরিয়ে ফেলেন এই মডেল ও অভিনেত্রী।

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আপলোড করা ছবিতে দেখা যাচ্ছে হাস্যোজ্জল অবস্থায় প্রেমিককে জড়িয়ে ধরে রেখেছেন পিয়া। পিয়ার প্রেমিকের চেহারা দেখা যাচ্ছিল না ছবিতে। এমনকি তার নামও প্রকাশ করেননি এই মডেল। ছবির ক্যাপশনে শুধু লেখা- ‘তোমার প্রতি আমার ভালোবাসা শেষ হবে না। আমার হায়াতি। আলহামদুলিল্লাহ।’

জানা গেছে, সম্প্রতি বিদেশি প্রেমিকের সঙ্গে বাগদান সেরেছেন পিয়া। চলতি বছরের ২১ জুলাই বাংলাদেশে তাদের আংটি বদল হয়েছে। শিগগিরই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

হবু বরের ব্যাপারে পিয়া শুধু জানিয়েছেন, পরিবারের পছন্দেই বিয়ে করছেন তিনি। বর ইউরোপের নাগরিক। আর্মিতে চাকরি করেন।

এর আগে মাত্র ১৬ বছর বয়সে বিয়ে হয় পিয়ার। কিন্তু সে সংসার টেকেনি। তার একটি মেয়ে আছে। এবার বিয়ে করে দেশের বাইরে স্থায়ীভাবে বসবাস করার ইচ্ছে প্রকাশ করেছেন পিয়া।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া