,

ইমরান খানের পর এবার সৌদি আরব সফরে যাচ্ছেন মোদি

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পর এবার সৌদি আরব সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্প্রতি সৌদি আরব এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্ততাকারীর ভূমিকায় এগিয়ে এসেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান। দু’দেশের মধ্যে বৈরি সম্পর্ক স্বাভাবিক করতে তিনি দু’দেশেই সফর করেছেন।

অপরদিকে, ভারত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ঠিক এমন সময়েই ভারত-সৌদি সহযোগিতা পরিষদের বৈঠকে যোগ দিতে সৌদি সফরে যাবেন নরেন্দ্র মোদি। চলতি মাসেই তিনি সৌদি সফর করবেন। খবর দ্য ইকোনমিক টাইমসের।
সাম্প্রতিক সময়ে নরেন্দ্র মোদির রিয়াদ সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনীতিকরা। মোদি তার আসন্ন রিয়াদ সফরে বাণিজ্যিক এবং কৌশলগত ভাবে রিয়াদকে আরও কাছে টানার চেষ্টা করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের তেল, কৃষি, খনিজ, পরিকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে বিপুল বিনিয়োগ করতে চলেছে সৌদি আরব। পাশাপাশি মৌলবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সমন্বয় বাড়ানো নিয়েও আলোচনা ও চুক্তিপত্র সই হওয়ার কথা রয়েছে দু’দেশের। কয়েক সপ্তাহ আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রিয়াদে গিয়ে পুরো নকশাটি তৈরি করে এসেছেন

বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ