সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেক্সিট চুক্তি নিয়ে টিউলিপ সিদ্দিক যা বললেন

news-image

অনলাইন ডেস্ক : দীর্ঘ টানাপড়েন আর অনিশ্চয়তার পর ব্রেক্সিট চুক্তির বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাজ্য।

তিন বছরের বেশি সময়ের চড়াই-উতরাই আর অচলাবস্থার পর অবশেষে নির্ধারিত সময়ের ১৪ দিন আগে বেক্সিট চুক্তিতে সম্মত হল ইউরোপীয় ইউনিয়ন।

যুক্তরাজ্য ও ইইউ নেতাদের মধ্যে বৈঠকের আগে ব্রাসেলসে উভয় পক্ষ এ নিয়ে সমঝোতায় পৌঁছায়। তবে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের মধ্যকার নতুন ব্রেক্সিট চুক্তির খসড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য সিদ্দিক মনে করেন, এই খসড়া নিয়ে সংসদে বিতর্কের জন্য অনেক কম সময় বরাদ্দ রাখা হয়েছে।

ব্রেক্সিট নিয়ে দীর্ঘ আলোচনার পর বৃহস্পতিবার ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন এ সংক্রান্ত নতুন এক চুক্তির খসড়া প্রস্তুত করেছে।

শনিবার ব্রিটিশ সংসদে এ চুক্তি অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। তবে, অনুমোদনের ভোটাভুটির আগে মাত্র ৯০ মিনিট এ বিষয়ে বিতর্কের সুযোগ পাবেন সংসদ সদস্যরা, যা যথেষ্ট নয় বলে মনে করছেন টিউলিপ।

বাংলাদেশি বংশোদ্ভূত এ ব্রিটিশ রাজনীতিবিদ বৃহস্পতিবার টুইটারে লিখেন, ‘এটা অত্যন্ত অমার্যাদাকর ব্যাপার যে এ চুক্তি নিয়ে শনিবার ভোটাভুটির আগে আমাদেরকে মাত্র ৯০ মিনিট সময় দেয়া হবে। এটা হচ্ছে বর্তমান সরকারের তৈরি ক্ষতিকর ব্রেক্সিট চুক্তির ব্যাপারে বিতর্কে সুযোগ না দেয়ার সর্বশেষ উদাহরণ। আমাদের দেশের ভবিষ্যত সঙ্কটাপন্ন।’

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে