সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩১১ অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো মেক্সিকো

news-image

অনলাইন ডেস্ক : এই প্রথম নারী-শিশুসহ ৩১১ অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো মেক্সিকোর অভিবাসী কর্তৃপক্ষ। ফেরত আসা এসব ভারতীয়দের কাছে দেশটিতে বসবাসের কোনো বৈধ অনুমতি ছিল না।

মেক্সিকো সীমন্তা দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতেই তারা দেশটিতে গিয়েছিলেন।

এর আগে ২০১৮ সালে ৮৯৯৭ জন ভারতীয় নাগরিককে মেক্সিকো দিয়ে আমেরিকার দক্ষিণ-পশ্চিম সীমানা অতিক্রমের সময় আটক করা হয়। ২০০৮ সালে এই সংখ্যা ছিলো ৭৭।
মার্কিন প্রশাসনের চাপে পড়েই মেক্সিকো এমন পদক্ষেপ নিচ্ছে। আরও অনেক ভারতীয় দেশটিতে অবৈধ অবস্থান করছেন। যাদের পর্যায়ক্রমে ভারতে ফেরত পাঠানো হবে।

মেক্সিকোর জাতীয় অভিবাসী ইনস্টিটিউট (আইএনএম) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় এসব নাগরিকের এখানে বসবাসের অনুমতি ছিল না। তাদেরকে তোলুকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোয়িং ৭৪৭ বিমানের একটি ফ্লাইটে করে ভারতের রাজধানী দিল্লিতে ফেরত পাঠানো হয়েছে।

আইএনএম এর ওই সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতীয় এসব নাগরিককে দেশটির ওক্সাকা, বাজা ক্যালিফোর্নিয়া, ভেরাক্রুজ, ছিয়াপাস, সোনোরা, মেক্সিকো সিটি, দুরাঙ্গো এবং টাবাস্কো প্রদেশের অভিবাসী কর্তৃপক্ষ আটক করার পর তাদের কাছে হস্তান্তর করে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে