শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কার্তিক-সারার প্রেমের সম্পর্কে ফাঁটল!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও অভিনেত্রী সারা আলী খানের প্রেমের সম্পর্কের কথা সবারই জানা। তবে কিছুদিন ধরে শোনা যাচ্ছে, কাজের ব্যস্ততার কারণে তাদের সম্পর্কে ছেঁদ পড়েছে। রূপকথার রোমান্সের অবসান ঘটিয়ে একে অপরের কাছ থেকে সরে দাঁড়িয়েছেন।

ভারতীয় বেশকিছু সংবাদমাধ্যম জানায়, ইমতিয়াজ আলীর ‘লাভ আজকাল টু’ সিনেমার শুটিংয়ের সুবাদে সারা ও কার্তিকের ঘনিষ্ঠতা বাড়ে। তবে সিনেমাটির মুক্তির সময় যখন ঘনিয়ে এলো, তখনই তারা প্রেমের সম্পর্কের ইতি টানলেন। এর পেছনে প্রধান কারণ হচ্ছে তাদের কাজের ব্যস্ততা। তবে একসঙ্গে সিনেমার প্রচারণায় সময় দিচ্ছেন কার্তিক-সারা।

চলতি বছর সারা আলী খানের জন্মদিনে তাকে চমক দিতে ‘পতি পত্নী অউর ওহ’ সিনেমার শুটিং বন্ধ রেখে ব্যাংকক গিয়েছিলেন কার্তিক। সেখানে এ প্রেমিক যুগল একসঙ্গে কেক কেটেছেন এবং তখনকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন। তবে এখন তাদের সম্পর্ক শেষ বলে গুঞ্জন ছড়িয়েছে।

বর্তমানে কার্তিক ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমার শুটিং নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছেন। এ সিনেমা শেষ করেই তিনি ‘দোস্তানা ২’র কাজ শুরু করবেন। এদিকে সারা ‘কুলি নাম্বার ওয়ান’-এ কাজ করছেন। তাই এত ব্যস্ততার চাপে তারা কেউ একে অপরকে সময় দেওয়ার ফুরসত পাচ্ছেন না।

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম