শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ-বিদেশ ছুটে চলেছেন নুসরাত ফারিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনয়ের কারণে দেশ-বিদেশ ছুটে চলেছেন নুসরাত ফারিয়া। কিছুদিন আগেও ভারতের বিহারে টানা বেশ কিছুদিন ছিলেন ‘ভয়’-এর জন্য। ‘ভয়’ ফারিয়ার নতুন ছবির নাম। এবার আবারও এর শুটিংয়ে কলকাতায় যাচ্ছেন এই অভিনেত্রী।

ফারিয়া জানান, ‘ভয়’ থ্রিলার ঘরানার ছবি। কিছুদিন আগে এই ছবির কাজ করে দেশে আসলাম। এবার আবারও ছুটতে হবে। আগামী ২১ অক্টোবর ছবির বাকি অংশের কাজ হবে। এবার টানা ছবির কাজটি করবো। কাজ শেষ করেই দেশে ফেরা হবে।

‘ভয়’ পরিচালনা করছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা রাজা চন্দ। এতে তার বিপরীতে অভিনয় করছেন অঙ্কুশ। ছবির গল্পে দেখা যাবে, সফল সাঁতারু অঙ্কুশকে। তার বোন অটিজমের শিকার। অজানা এক ভয় নেমে আসে তাদের জীবনে। ছবিতে বোনের শিক্ষিকার চরিত্রে অভিনয় করছেন ফারিয়া।

এদিকে, সম্প্রতি ইফতেখার চৌধুরীর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত ফারিয়া। খুব শিগগিরই এর দৃশ্যধারণ শুরু হবে। আর কিছুদিন আগেই তিনি শেষ করেছেন শামীম আহমেদ রনির ‘শাহেনশাহ’ ছবির কাজ। এতে ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান। পাশাপাশি মুক্তির অপেক্ষায় আছে দীপংকর দীপনের ‘ঢাকা ২০৪০’ ছবিটিও।

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম