সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন কৃতি স্যানন

news-image

বিনোদন ডেস্ক : অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তনুশ্রী দত্ত। তারপরই বলিউডে একে একে যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে আসতে থাকে। এবার সেই হ্যাশট্যাগ মিটু মুভমেন্ট নিয়ে মুখ খুললেন কৃতী স্যানন।

খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে কৃতি অভিনীত হাউসফুল ৪। এই ছবির পরিচালনা প্রথমে সাজিদ খানের করার কথা ছিল। সাজিদ খানের বিরুদ্ধে মিটু অভিযোগ থাকায়, এই ছবি নিয়ে প্রথম থেকেই বিতর্ক ছিল। তাই সাজিদ খানের সঙ্গে একই ছবিতে কাজ করতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন হাউসফুল ৪-এর মুখ্য অভিনেতারা। তারপরই এই ছবি থেকে সরে যান সাজিদ খান।

কৃতি এই হ্যাশট্যাগ মিটু সম্পর্কে বলেন, আমি সব সময়েই মি-টুর পক্ষে ছিলাম। কথাও বলেছি এই নিয়ে আগেও। কী কী ঘটেছিল তা প্রকাশ্যে বলতে সত্যিই অনেক সাহস লাগে। দুর্ভাগ্যজনকভাবে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা যায় না। কিন্তু এই মুভমেন্টের জন্য প্রত্যেক ইন্ডাস্ট্রিতেই একটা ভয় কাজ করবে। এটা সত্যিই দরকার ছিল।

কৃতি আরও বলেন, সৌভাগ্যবশত আমি এই ধরনের কোনও পরিস্থিতির সম্মুখীন হইনি। আগে সমস্ত মিটিং বাড়িতে হত। কিন্তু আজকাল এই ধরনের বিষয়গুলো এড়াতে মিটিং বাড়ির বাইরে হয়।

হাউসফুল-৪ ছবিটি পরিচালনা করছেন ফারহাদ সামজি। আগামী ২৫ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। এই ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, কৃতি খারবান্দা, ববি দেওল, রীতেশ দেশমুখ, পূজা হেগড়ে।

প্রসঙ্গত, হাউসফুল ৪ ছাড়াও এই মুহূর্তে আশুতোষ গোয়ারকরের পানিপথ ছবি নিয়ে ব্যস্ত কৃতি। এই ছবিতে কৃতির বিপরীতে অভিনয় করছেন অর্জুন কাপুর। পতি, পত্নী আওর ও ছবিতেও একটি ক্যামিও রোলে অভিনয় করছেন কৃতি। এই ছবিতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান। এছাড়াও সারোগেসি নিয়ে তৈরি ছবি মিমি-তেও অভিনয় করবেন কৃতি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে