শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০ লাখ টাকার মুকুট দেয়া হবে সেরা সুন্দরীকে

news-image

বিনোদন প্রতিবেদক : দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’। এখানে কে হবেন বিজয়ী কেউ জানে না। সবেমাত্র সেরা দশ বাছাই করা হয়েছে।

তার আগেই এলো চমকপ্রদ এক খবর। যিনি মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হবেন তার মাথায় পরানো হবে ২০ লাখ টাকার হীরার মুকুট! জানা গেছে, এ মুকুটে ৭৫০টি হীরা শোভা পাবে। যার বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকার গুলশানের একটি জুয়েলারি শপে মুকুট উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ কর্তৃপক্ষ। আয়োজনের দুই বিচারক তাহসান ও কানিজ আলমাস খান হীরা খচিত মুকুটটি উন্মোচন করেন। সেরা ১০ প্রতিযোগীকে একনজর সেই মুকুট দেখার সুযোগ করে দেয়া হয়েছে।

ভারতে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা দীর্ঘদিন ধরেই আয়োজিত হচ্ছে। এবারই প্রথম এটি বাংলাদেশেও অনুষ্ঠিত হচ্ছে। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিষ্ঠানের চেয়ারম্যান রেজওয়ান বিন ফারুক জানান, প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত থাকবেন ১৯৯৪ সালের ‘মিস ইউনিভার্স’ বলিউড তারকা সুস্মিতা সেন। তিনি অতিথি বিচারকের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেবেন তিনি।

২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজন করা হবে অনুষ্ঠানটি।

‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’ স্লোগানে আয়োজিত ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় সেরা দশে পৌঁছেছেন তামান্না ইশরাত সোহানী, মারিয়া মুমু, সানোবার তায়েফা, আফলা আরমান, ইরানা ইশরাত, স্মৃতি আকতার, আলিশা ইসলাম ও তোশিবা আনিতা ইসলাম। দুজন হলেন ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এবং ‘ফেস অব বাংলাদেশ’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন জেসিয়া ইসলাম ও শিরিন শিলা।

বিজয়ী মিস ইউনিভার্স বাংলাদেশ আগামী ১৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসরে অংশ নেবেন।

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম