সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুলগেরিয়ার জালে ইংল্যান্ডের গোলবন্যা, ফ্রান্সের ড্র

news-image

স্পোর্টস ডেস্ক : ইউরো বাছাই পর্বে রীতিমত উড়ছে যেন অন্যতম ফেবারিট ইংল্যান্ড। সোমবার রাতে বুলগেরিয়ায় গিয়ে স্বাগতিকদের জালে গুনে গুনে ৬বার বল জড়িয়েছে ইংলিশরা। জোড়া গোল করেছেন ম্যানসিটি তারকা রাহিম স্টার্লিং এবং চেলসির অ্যাটাকিং মিডফিল্ডার রস বার্কলে। বাকি দুই গোল এসেছে মার্কাস রাশফোর্ড এবং হ্যারি কেইনের পা থেকে।

অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের ইউরো চূড়ান্ত পর্বে খেলা এবারের জন্য ঠেকিয়ে দিয়েছে তুরস্ক। তুর্কিদের বিপক্ষে জিততে পারলে ফ্রান্সের ইউরো চূড়ান্ত পর্বে জায়গা ছিল নিশ্চিত। কিন্তু ১-১ গোলে ড্র করে ফেলেছে তারা। ৮ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট সমান ১৯ করে।

ভাসিল লেভস্কি জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক বুলগেরিয়ার জন্য সোমবার রাতটা ছিল দুঃস্বপ্নের। ইংল্যান্ডের কাছে ৬ গোল খেতে হবে, এটা সম্ভবত স্বপ্নেও তারা কল্পনা করেনি। ম্যাচের ৭ম মিনিটেই গোল করে ইংলিশদের এগিয়ে দেন মার্কাস রাশফোর্ড।

ম্যাচের ২০ মিনিটের সময় রস বার্কলে দ্বিতীয়বার বল জড়িয়ে দেন বুলগেরিয়ার জালে। এর ১২ মিনিট পর (৩২তম মিনিটে) আবারও গোল। এবারও গোল করেন রস বার্কলে। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে (ইনজুরি সময়ে, ৪৫ + ৪) চতুর্থ গোল করেন রাহিম স্টার্লিং।

ম্যাচের ৬৯তম মিনিটে আবারও গোল করেন রাহিম স্টার্লিং। হ্যারি কেইন ৮৫ মিনিটে শেষবার বুলগেরিয়ার জালে বল জড়িয়ে হাফ ডজন গোল পূর্ণ করেন।

স্টেডে ডি ফ্রান্সে ১-১ গোলে ড্র করে স্বাগতিক ফ্রান্সকে ঠেকিয়ে দিয়েছে তুরস্ক। পুরো ম্যাচেই বলতে গেলে সমান তালে লড়াই করে যায় তুরস্ক আর ফ্রান্স। ৭৬ মিনিটে প্রথম গোল করেন ফ্রান্সের অলিভার জিরু। ৮১ মিনিটে সেই গোল শোধ করে দেন তুরস্কের কান আইহান। শেষ পর্যন্ত ওই ব্যবধান নিয়েই মাঠ ছাড়তে হয় দু’দলকে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক