,

হাসপাতালের বিল দেখে রোগীর আত্মহত্যা!

news-image

অনলাইন ডেস্ক : ভারতের শিলিগুড়িতে দু’দিন আইসিইউতে থাকা রোগীর চিকিৎসা বাবদ ১০ লাখ টাকা বিল করে একটি বেসরকারি নার্সিংহোম। এই বিল দেখে চারতলার টয়লেটের জানালা দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন রমানাথ করাতি (৪০) নামে এক রোগী।

সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে শিলিগুড়ি একটি বেসরকারি নার্সিংহোমে এ ঘটনা ঘটে।

নিহত রমানাথ করাতি শিলিগুড়ি শহর সংলগ্ন কাওয়াখালির বাসিন্দা।
জানা যায়, দুর্গা পূজার অষ্টমীর দিন নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন রমানাথ করাতি। তাকে ভর্তি করানো হয় বেসরকারি নার্সিংহোমে। তাকে দু’দিন আইসিইউ-তে রাখা হয়েছিল। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সাধারণ বিভাগে স্থানান্তরিত করা হয়। ইতোমধ্যেই নার্সিংহোম তার চিকিৎসা বাবদ প্রায় ১০ লাখ টাকা বিল করা হয়।

বিলের অঙ্ক শুনে রমানাথবাবু নিজে বেশ চিন্তিত হয়ে পড়েন। এরপর সকাল সাড়ে ছ’টার দিকে চারতলার টয়লেটের জানলা দিয়ে ঝাঁপ দেন রমানাথ করাতি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর