সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনীতিতে নোবেল পেলেন স্বামী-স্ত্রী

news-image

চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন এক ভারতীয়সহ তিন অর্থনীতিবিদ। নোবেল জয়ী ওই তিনজনের মধ্যে রয়েছেন স্বামী-স্ত্রীও। বৈশ্বিক দারিদ্র্য লাঘবে অবদান রাখায় সম্মানসূচক এই পদক জিতেন।সোমবার স্টকহোমে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ পুরস্কার ঘোষণা করে।

নোবেল কমিটির পক্ষ থেকে জানানো হয়, দারিদ্র্য লাঘবে পরীক্ষামূলক গবেষণার কারণে এস্তার দুফলো এবং মাইকেল ক্রেমারকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া হয়েছে।

ফরাসী বংশোদ্ভূত মার্কিন নাগরিক এস্তার দুফলো এমআইটির অধ্যাপক এবং অপর বিজয়ী মাইকেল ক্রেমার যুক্তরাষ্ট্রের নাগরিক ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

দ্বিতীয় নারী অর্থনীতিবিদ হিসেবে অর্থনীতিতে নোবেল পেলেন দুফলো। সর্বকনিষ্ঠ অর্থনীতিবিদ হিসেবে অর্থনীতিতে নোবেল পাওয়ার কৃতিত্বও দেখালেন তিনি। ৪৬ বছর বয়সে অর্থনীতিতে নোবেল পাওয়া দুফলোর স্বামী অভিজিতের বয়স ৫৮।

১৯৬৮ সালে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক সেভেরিজেস রিক্সব্যাংক তাদের ৩০০ বছর পূর্তিতে নোবেল ফাউন্ডেশনকে একটি বিরাট অঙ্কের অর্থ দান করে। তারপর সেই অর্থ দিয়ে ১৯৬৯ সাল থেকে আলফ্রেড নোবেল এর সম্মান রক্ষার্থে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়।

২০১৯ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে গত ৭ অক্টোবর থেকে। ওইদিন স্টকহোম ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে চিকিৎসাবিদ্যায়, দ্য রয়াল ইনস্টিটিউট অব সায়েন্স থেকে ৮ অক্টোবর পদার্থবিদ্যায় এবং ৯ অক্টোবর রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে