শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিককে বিয়ে করছেন অভিনেত্রী সাবিলা নূর

news-image

বিনোদন প্রতিবেদক : দীর্ঘ দিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। পাত্র নেহাল সুনন্দ তাহের। চলতি মাসের ২৫ তারিখ তাদের বিয়ে অনুষ্ঠিত হচ্ছে বলে একাধিক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, পাত্র নেহাল সুনন্দ তাহের পেশায় একজন ইঞ্জিনিয়ার। তার দেশের বাড়ি চাঁদপুর। বর্তমানে তিনি একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত আছেন। নেহালের বাবা মরহুম আবু তাহের ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক উপ মহাপরিচালক ও মা উম্মে কুলসুম ঢাকার একটি কলেজের কো-অর্ডিনেটর অফিসার।

এ বিষয়ে একাধিকবার সাবিলা নূরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যানি। নাম প্রকাশ না করার শর্তে দৈনিক আমাদের সময় অনলাইনকে সাবিলা নূরের ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছেন, সাবিলা নূরের গায়ে হলুদ চলতি মাসের ২৪ তারিখ। ২৫ তারিখ তাদের বিয়ে আর বৌভাত ২৭ তারিখ। বিয়ের কার্ডে সাবিলার সঙ্গে তার হবু স্বামীর ছবিও প্রকাশ করা হয়েছে।

হবু বরের সঙ্গে সাবিলা
হবু বরের সঙ্গে সাবিলা

তিনি আরও জানান, রাজধানীর বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে বিয়ের আয়োজন সম্পন্ন হবে।

উল্লেখ্য, ২০১৪ সালে মডেলিংয়ের মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন সাবিলা নূর। এরপর একাধিক বিজ্ঞাপন ও নাটকে কাজ করেছেন এই অভিনেত্রী। সাবিলা অভিনীত প্রথম নাটক ‘ইউ টার্ন’।

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম