সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোস্তাফিজ ফিরলেন জাতীয় লিগে

news-image

স্পোর্টস ডেস্ক : নভেম্বরে ভারত সফরে যাবে টাইগার টিম। তাই জাতীয় দলের খেলোয়াড়রা এনসিএলকে ভারত সিরিজের প্রস্তুতি হিসেবেই মানছেন। তাই ভারত সফরের প্রস্তুতি ও দলে জায়গা পাওয়ার জন্য নিজেদের সেরাটা দিয়ে খেলবেন টাইগাররা। মোস্তাফিজও তাদের মধ্যে ব্যতিক্রম নয়।

বাংলাদেশ টিমের নতুন ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর পরামর্শ অনুযায়ী এনসিএলের দ্বিতীয় রাউন্ডে যোগ দিয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। খুলনা বিভাগের হয়ে খেলবেন তিনি।

রংপুরের বিপক্ষে প্রথম ম্যাচে অংশগ্রহণ করার জন্য মঙ্গলবার (৮ অক্টোবর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান মোস্তাফিজ। বন্দরে পৌঁছার পর জানতে পারেন ম্যাচটিতে খেলা হচ্ছে না তার। ফলে বিমান বন্দর থেকেই ফিরে আসেন। মোস্তাফিজ পুরোপুরি ফিট না থাকায় জাতীয় লিগের প্রথম রাউন্ডে খেলতে বারণ করেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর।

এরই মধ্যে দ্বিতীয় ম্যাচ খেলার ছাড়পত্র পেয়েছেন কাটার মাস্টার। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহীর বিপক্ষে লড়বে মুস্তাফিজরা। প্রথম রাউন্ডে খুলনা দারুণ খেলেছে। ইমরুল কায়েসের ডাবল সেঞ্চুরিতে রংপুরের বিপক্ষে ড্র করে তারা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে