,

লঞ্চ প্যাডসহ ২০টি জঙ্গি ঘাঁটি সক্রিয় করেছে পাকিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ৩৭০ ধারা বাতিলের পর থেকে ভারতকে জবাব দিতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান। আন্তর্জাতিক মহলে ভারতকে কোণঠাসা করতে কোনও কমতি করেনি দেশটি। ভারতীয় মিডিয়া দাবি করছে, জম্মু ও কাশ্মীরে শান্তি শৃঙ্খলাতে বিঘ্ন ঘটানোর জন্য মরিয়া পাকিস্তান সেখানে জঙ্গিদের প্রবেশ করানোর জন্য ২০ টি জঙ্গি ঘাঁটি ও তার সঙ্গে ২০ টি লঞ্চ প্যাড নিয়ন্ত্রণরেখার কাছেই সক্রিয় করেছে।

এই সকল জঙ্গিঘাঁটিগুলো ও লঞ্চপ্যাডগুলোর প্রতিটিতে ৫০ জন করে জঙ্গি থাকতে পারে। তারা সেখান থেকেই বিভিন্ন ধরনের কার্যকলাপ শুরু করেছে বলেও খবর পাওয়া গেছে। বলা হচ্ছে, বালাকোটে জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করার পরে সেখানে যে আবার ও কিছু কার্যকলাপ শুরু হয়েছে। বিষয়টি মোদি সরকারকে জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা। এই কার্যকলাপের পরে তারা যে কতটা মরিয়া হয়ে রয়েছে সেই চিত্রটা আবারও সামনে এল।

ভারতীয় মিডিয়া জানায়, পাকিস্তান ২০ টি জঙ্গি ঘাঁটি এবং ২০ টি লঞ্চ প্যাডকে সক্রিয় করেছে। যে কোন ভাবেই হোক তারা উপত্যকার শান্তি নষ্ট করার জন্যই যে এই কাজ করছে তা বোঝা গিয়েছে। তবে ভারতীয় সেনারাও প্রস্তুত উত্তর দেওয়ার জন্য। পাহাড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সব দিক নজরে রাখা হচ্ছে।
জম্মু ও কাশ্মীরের ডিরেক্টর জেনারেল দিলবাং সিং জানিয়েছেন, ২০০-৩০০ জঙ্গি সক্রিয় হয়ে রয়েছে তবে সংখ্যাটা বাড়তে বা কমতেও পারে। তারা জম্মু কাশ্মীরে হামলার জন্য প্রস্তুত হয়েই রয়েছে। এছাড়াও তিনি জানিয়েছেন, কাশ্মীরে ক্রমাগত দুই দেশের মধ্যে সংঘর্ষ হয়েই চলেছে। পাকিস্তানি সেনা নিয়ন্ত্রণরেখাসহ বিভিন্ন জায়গায় যুদ্ধ বিরতি সংঘর্ষ চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে পাকিস্তান বারবার ভারতকে আন্তর্জাতিক মহলে কোণঠাসা করার চেষ্টা করছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সমাবেশে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। তিনি জানান, উপত্যকা থেকে ভারত সেনা তুলে নিলে সেখানে যে কোন ধরনের ঘটনা ঘটতে পারে তা নিয়ে ভারত পাকিস্তানের ঘাড়েই দোষ চাপাবে।

বিডি-প্রতিদিন/

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা