,

মালয়েশিয়ায় বিভিন্ন সেক্টরে ১.৯৯ মিলিয়ন বিদেশি শ্রমিক নিবন্ধিত

news-image

নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় বিভিন্ন সেক্টরে ১.৯৯ মিলিয়ন (১৯ লাখ ৯৯ হাজার) বিদেশি শ্রমিক নিবন্ধিত রয়েছেন বলে জানিয়েছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত অস্থায়ী ভিজিটিং ওয়ার্ক পারমিটের (পাস লাউটান কেরজা সিমেন্টারা) আওতায় তারা নিবন্ধিত হন বলে গত ৭ অক্টোবর সংসদে লিখিত প্রশ্নের জবাবে মানবসম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মালয়েশিয়ায় বিদেশি কর্মীর সর্বশেষ এবং মালয়েশিয়ায় প্রয়োজনীয় বিদেশি কর্মীদের সংখ্যার বিষয়ে লক্ষ্য নির্ধারণের জন্য জহুর প্রদেশের সংসদ সদস্য আকমল নসরুল্লাহ মোহাম্মদ নাসিরের প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রী পার্লামেন্টে এ তথ্য উপস্থাপ করেন।

অভিবাসন বিভাগের পরিসংখ্যান মতে, মালয়েশিয়ায় সর্বাধিক সংখ্যক বিদেশি শ্রমিক নিযুক্ত রয়েছেন উৎপাদন খাতে, ৭ লাখ ৬ হাজার ৫০২ জন। এরপরে রয়েছে নির্মাণ খাত। এ খাতে ৪ লাখ ২৯ হাজার ৫৫২ জন, বৃক্ষরোপণ খাতে ২ লাখ ৬৮ হাজার ২০৩ জন, কৃষিখাতে ১ লাখ ৫০ হাজার ৩ জন এবং গৃহপরিচারিকা খাতে ১ লাখ ৩০ হাজার ৪৫০ জন।

মালয়েশিয়ার একাদশ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে মন্ত্রণালয় জানিয়েছে, ২০২০ সালের মধ্যে দেশের মোট শ্রমশক্তির শতকরা ১৫ ভাগের নিচে বিদেশি শ্রমের কর্মসংস্থান হ্রাস করা সরকারের লক্ষ্য এবং বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা হ্রাস করার জন্যও বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা