,

বুরকিনা ফাসোতে মসজিদে মুসল্লিদের ওপর গুলি, নিহত ১৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে একটি মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজ চলার সময় এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, বন্দুকধারীদের গুলিতে ১৫ জন নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মালি সীমান্তের কাছে বুরকিনা ফাসোর ওউদালান অঞ্চলের সালমোজি গ্রামের ওই মসজিদে ঢুকেই বন্দুকধারীরা গুলি চালায়।

বন্দুকধারীদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। এছাড়া কোনো পক্ষ এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার অনুগত বিদ্রোহীরা প্রতিবেশী মালি থেকে বুরকিনা ফাসোয় প্রবেশ করে। তারপর থেকেই দেশটির উত্তরাঞ্চলে নৃগোষ্ঠীগত ও ধর্মীয় উত্তেজনা দেখা দেয়। এখন বুরকিনা ফাসোতে এ ধরনের সহিংসতা ঘটছে।

এ জাতীয় আরও খবর

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড