সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নত চিকিৎসার জন্য মাশরাফির বাবাকে ঢাকায় আনা হয়েছে

news-image

নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সফল অধিনায়ক, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা স্বপনকে উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএইচ থেকে ঢাকায় আনা হয়েছে।

শুক্রবার রাতে বুকে ব্যথা অনুভব করায় গোলাম মর্তুজাকে যশোর সিএমএইচে ভর্তি করা হয়। নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান বাবু জানান, মাশরাফির বাবার সামান্য হার্টের অসুখ আছে। তবে তিনি মূলত বুকের মাংশপেশির সমস্যায় ভুগছেন।

এদিকে যশোর সিএমএইচে চিকিৎসার পরে মাশরাফির বাবা গোলাম মর্তুজার অবস্থা কিছুটা ভালো হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনার ব্যবস্থা করা হয়েছে।

মাশরাফির অনুরোধে তার বাবাকে সার্বক্ষণিক দেখাশোনার দায়িত্ব নিয়েছেন নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক ডা. আলিমুজ্জামান সেতু। তিনিই ঢাকায় আনার বিষয়টি নিশ্চিত করেন।

আলিমুজ্জামান সেতু জানান, বর্তমানে অবস্থা আগের থেকে কিছুটা ভালো। তবে কিছু পরীক্ষা-নিরীক্ষা এবং উন্নত চিকিৎসার জন্য মাশরাফির বাবাকে ঢাকায় নেয়ার সিদ্ধান্ত। আজ শনিবার সন্ধ্যা ৭টায় আকাশপথে যশোর বিমানবন্দর থেকে ঢাকায় নিয়ে আসা হয় গোলাম মর্তুজাকে।

প্রসঙ্গত, ১১ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মাশরাফির বাবা গোলাম মর্তুজা। নড়াইল সদর হাসপাতালের কয়েকজন চিকিৎসক ছুটে যান মাশরাফির বাড়িতে। পরে অবস্থার অবনতি হলে যশোর সিএমএইচে পাঠানো হয় তাকে।

এ সময় তার খবর নিতে ছুটে আসেন জেলা প্রশাসক আঞ্জুমান আরা, পুলিশ সুপার জসিমউদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে