সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হকি সিরিজ জিতলো বাংলাদেশের যুবারা

news-image

স্পোর্টস ডেস্ক : ওমান অনূর্ধ্ব-২১ হকি দলের বিরুদ্ধে ৫ ম্যাচ সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। আজ (শনিবার) মওলানা ভাসানী স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচে লাল-সবুজ জার্সিধারী যুবারা ৪-১ গোলে হারিয়েছে ওমান যুব দলকে। এ জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। শেষ ম্যাচ মঙ্গলবার।

এই সিরিজে বাংলাদেশ যুব দলের কোচ মামুনুর রশিদ প্রতি ম্যাচেই অধিনায়ক বদলিয়েছেন। মাঠে নেতৃত্ব দেয়ার অভ্যাস গড়ে তুলতেই এই কৌশল বাংলাদেশ কোচের। চতুর্থ ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পড়ানো হয়েছিল সোহানুর রহমান সবুজকে।

বাংলাদেশ প্রাধান্য বিস্তার করেই ম্যাচ জিতেছে। মাহবুব হোসেনের গোলে দ্বিতীয় মিনেটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারে গোল পায়নি কোনো দল।

তৃতীয় কোয়ার্টারে আশরাফুল ইসলাম চোট পেয়ে মাঠ ছাড়েন। ৪০ ও ৪৩ মিনিটে পরপর দুটি পেনাল্টি কর্ণার থেকে দুই গোল করে বাংলাদেশের বড় জয় নিশ্চিত করেন অধিনায়ক সোহানুর রহমান সবুজ। ৫৮ মিনিটে রাশেদ আল ফাজারির পেনাল্টি কর্ণার থেকে ব্যবধান কমায় ওমান।

চতুর্থ ম্যাচ শুরুর আগে উভয় দলের খেলোয়াড়দের শুভেচ্ছা স্মারক তুলে দেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রশীদ শিকদার, সহসভাপতি ড. মাহফুজুর রহমান, সাজেদ এ এ আদেল, জাকির আহমেদ রিপন ও ইউসুফ আলী।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে