,

পশ্চিম আফ্রিকায় মসজিদে ভয়াবহ হামলা, নিহত ১৬

news-image

অনলাইন ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি মসজিদে ভয়াবহ হামলায় ১৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই ১৩ জন মারা যান। পরে হাসপাতালে আরো তিন জন মারা যান। দেশটির স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এতে আরো দুইজন গুরুতর আহত হয়েছেন।

স্থনীয়রা জানান, ওদালান প্রদেশের সালমোসি গ্রামের গ্রান্ড মসজিদে সশস্ত্র হামলাকারীরা আক্রমণ করে। দেশটির নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, একদল অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা মসজিদের ভিতরে গুলি চালিয়ে ১৬ জনকে হত্যা করে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনার পরই আতঙ্কে বাড়ি ছাড়ছেন এলাকার বাসিন্দারা। মসজিদটির পাশের শহর গোরম-গোরমের বাসিন্দারাও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই এলাকায় জঙ্গি হামলার ঘটনা নতুন নয়। প্রায়শই এই ধরনের হামলা হচ্ছে। গত সেপ্টেম্বরেই এক হামলায় এই অঞ্চলে ৬০ জন প্রাণ হারিয়েছেন। ২০১৫ পর্যন্ত বুরকিনা ফাসোতে সেভাবে জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। তবে প্রতিবেশী মালি ও নিগারে জঙ্গি হামলা হত প্রায়শই। তবে সাম্প্রতি সেখানে ঢুকতে শুরু করেছে জঙ্গিরা। মূলত আল-কায়েদা ও আইএস জঙ্গিদেরই আধিপত্য সেখানে।

প্রথমে উত্তর ও পরে পূর্ব দিক থেকে জঙ্গিরা ঢুকতে শুরু করেছে এখানে। বুরকিনা ফাসোতে একাধিক জঙ্গি হামলায় প্রায় ৬০০ জনের মৃত্যু হয়েছে। যদিও স্থানীয় সূত্র বলে সংখ্যাটা হাজারেরও বেশি। অন্তত তিন লাখ মানুষ এলাকা ছেড়েছে। ৩০০০ স্কুল বন্ধ হয়ে গিয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা