,

নেপালে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১১

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ১০৮ জন।

শনিবার দেশটির রাজধানী কাঠমাণ্ডুর কাছে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

বাসটির যাত্রীরা ভারতের সিন্ধুপালচৌকো থেকে হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব দাসিন উদযাপনের জন্য কাঠমাণ্ডুতে আসছিলো।

নেপালের স্থানীয় কর্মকর্তা গোমা দেবী চেমজং বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, অতিরিক্ত যাত্রীবহন করা বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ৫০ মিটারেরও বেশি গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরো পাঁচজনের। এছাড়া আহত ১০৮ জনের মধ্যে ৩৯ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে।

দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে নেপালের হাইওয়েগুলোতে প্রায়শই ছোট-বড় দুঘর্টনা ঘটে। বিশেষ করে উৎসবের মৌসুমে চলাচল বৃদ্ধি পেলে দুর্ঘটনার সংখ্যাও বেড়ে যায়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা