,

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গ্রেফতার

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে গ্রেফতার করল ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো(ন্যাব)। গতকাল শুক্রবার তাকে চৌধুরী সুগার মিল মামলায় গ্রেফতার করা হয়। কোট লাখপত জেল থেকে তাকে গ্রেফতারের পর জেরা শুরু করে ন্যাব’র টিম। আজ শনিবার আদালতে হাজির করা হবে পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রীকে। সেখানে নওয়াজকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ন্যাব।

জানা গেছে, ন্যাব যেখানে তাকে ১৫ দিনের জন্য হেফাজতের আবেদন করেছে, নওয়াজ শরিফের আইনজীবী সেখানে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী কোনওভাবেই এই মামলায় জড়িত ছিলেন না। খবর অনুযায়ী, গত ৪ অক্টোবর নওয়াজ শরিফকে গ্রেফতারের জন্য নির্দেশিকা জারি করেছিলেন ন্যাবের চেয়ারম্যান জাভেদ ইকবাল।

নওয়াজ শরিফের বিরুদ্ধে অভিযোগ, তিনি চৌধুরী মিলের শেয়ার অন্যায্য ভাবে বিক্রি করেছেন। এমনকি নওয়াজ শরিফের পরিবারের বিরুদ্ধেও এই মামলায় জড়িয়ে থাকার অভিযোগ উঠেছে। চৌধুরী মিলের কেলেঙ্কারিতে আগস্ট মাসে গ্রেফতার করা হয় নওয়াজ কন্যা মরিয়ামকে। এছাড়া এই মামলায় নাম জড়িয়েছে তার ভাইপো ইউসুফ আব্বাসেরও।

বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা