শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপুর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন বাপ্পী

news-image

বিনোদন ডেস্ক : ২০১৭ সালের ২২ নভেম্বর চিত্রনায়িকা অপু বিশ্বাসকে তালাকের নোটিশ পাঠিয়েছিলেন তার সাবেক স্বামী নায়ক শাকিব খান। তার উপর এনেছিলেন নানা অভিযোগ। সেসব অভিযোগের মধ্যে একটি ছিল, নায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে নাকি অপুর প্রেমের সম্পর্ক আছে। যদিও সে সময় শাকিব খান সরাসরি কারও নাম উল্লেখ করেননি। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে ঘুরেফিরে বাপ্পীর নামটিই আসছিল।

এরপর ৯০ দিন পার হওয়ায় অপুর সঙ্গে শাকিবের তালাক কার্যকর হয়ে যায়। তখনও বিভিন্ন পত্র-পত্রিকাজুড়ে ছিল অপুর সঙ্গে অজ্ঞাত পরিচয় এক নায়কের প্রেমের গল্প। সেই অজ্ঞাত হিসেবে বাপ্পীর নাম প্রকাশ হলে বিভিন্ন সাক্ষাৎকারে অপুর সঙ্গে প্রেম বিষয়ক নানা প্রশ্নের উত্তর দিতে হয়েছে বাপ্পী ও অপুকে। তারা দুজনে সে সময় আলাদা ভাবে জোর দিয়ে বলেছেন, তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। বাপ্পী অপুকে তার দিদি বলেও সম্মোধন করেন।

সেই পুরনো বিষয় নিয়ে আবারও গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন নায়ক বাপ্পী চৌধুরী। সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে অপুর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে তাকে প্রশ্ন করা হয়। উত্তরে বাপ্পী বলেন, ‘একসঙ্গে কাজ করলে গুঞ্জন উঠবেই। যে নায়িকাদের সঙ্গে কাজ করেছি, সবার সঙ্গেই আমার প্রেমের গুঞ্জন উঠেছে। সময়ের পরিক্রমায় তা হারিয়েও গেছে। তবে সত্যিটা হলো, অপুর সঙ্গে আমার প্রেম পর্দায়, বাস্তবে নয়।’

যে অপুকে জড়িয়ে তার নামে গত দুই বছর ধরে প্রেমের গুঞ্জন, সবকিছুকে পায়ে মাড়িয়ে তার সঙ্গে জুটি বেধেই একটি ছবির কাজ শেষ করেছেন বাপ্পী চৌধুরী। নাম ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’। ছবিটি মুক্তির অপেক্ষায়। পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। এটি ২০০২ সালে মুক্তি পাওয়া রিয়াজ-শাবনূর জুটির ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর সিক্যুয়েল। ওই ছবিটির পরিচালকও। ১৭ বছর পর অপু-বাপ্পীকে নিয়ে বানালেন তারই দ্বিতীয় কিস্তি।

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম