,

‘অপারেশন পিস স্প্রিং’ অভিযানে নিহত ১০৯ : এরদোগান

news-image

অনলাইন ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান জানিয়েছেন, সিরিয়ায় ‘অপারেশন পিস স্প্রিং’ অভিযানে ১০৯ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার তিনি বলেন, বুধবার থেকে উত্তর সিরিয়ায় কুর্দিস্তান ওয়াকার্স পার্টির (পিকেকে) সদস্যদের বিরুদ্ধে এ অভিযান শুরু হয়েছে।

সিরিয়ার কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া এবং জঙ্গি গোষ্ঠী আইএসের হুমকি দূর করে তুরস্কে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীদের দেশে ফেরাতে একটি ‘নিরাপদ অঞ্চল’ গঠন করাই এর লক্ষ্য বলে জানান তিনি।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এ খবর জানিয়েছে।

এ ব্যাপারে তুরস্কের সেনাবাহিনী জানিয়েছে, তারা নির্দিষ্ট কয়েকটি স্থান দখল করেছে। সীমান্ত এলাকার কেন্দ্রস্থলে তুমুল লড়াই চলছে এবং এতে অন্তত ৭ বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর দিয়েছে কুর্দি রেড ক্রিসেন্ট। লড়াই থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে মানুষ।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র সিরিয়ার ওই অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের পরই কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর ওপর এ অভিযান শুরু করেছে তুরস্ক।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর