শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী আইরিন

news-image

বিনোদন প্রতিবেদক : টিভি পর্দার পরিচিত মুখ অভিনেত্রী আইরিন তানি এবার বিয়ের পিঁড়িতে বসলেন। গেল ৩ অক্টোবর চট্টগ্রাম শহরে দুই পরিবারের সম্মতিতে এই অভিনেত্রীর বিয়ে সম্পন্ন হয়েছে। পাত্র সাইফুল ইসলাম চৌধুরী। পেশায় যিনি রাজধানীর একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত।

আইরিন তানি বলেন, দেখাশোনার পর পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়েছে। বিয়ের আগে ছেলের সঙ্গে আমি কথা বলেছি, ভালো লেগেছে। দুজনেই এখন ঢাকাতে আছি। নতুন সংসার গোছাচ্ছি। এরপরেই বড় করে বিয়ের রিসিপশন করবো।

আইরিন তানি জানান, তার স্বামী সাইফুল ইসলাম চৌধুরী ভালো মনের মানুষ। বললেন: সে আমার মতো মানসিকতার। সবকিছুতেই সাপোর্টিভ। স্বামীর চেয়ে তার মধ্যে বন্ধুত্বটাই বেশী, যেটা একটি সম্পর্ক মজবুত করতে খুব দরকারি।

আমার শ্বশুরবাড়ির মানুষ এবং স্বামী প্রত্যেকেই আমার কাজকে রেসপেক্ট করেন। বিয়ে করলেও মিডিয়াতে কাজ নিয়ে কোনো বাঁধা নেই। যেভাবে নিয়মিত কাজ করি সেভাবেই করবো। এতে স্বামীর হস্তক্ষেপ থাকবে না। যোগ করেন আইরিন।

ছোটপর্দায় একাধিক ধারাবাহিক ও খণ্ড নাটকে দেখা যায় আইরিন তানিকে। কাজ করেছেন চলচ্চিত্রেও। ২০০৭ সালে তিনি ‌‘বিদ্রোহী পদ্মা’ ছবিতে অভিনয় দিয়ে বড়পর্দায় পা রাখেন। এছাড়া কাজ করেছেন ‘কল্পনা’ ও ‘লবণ’ ছবিতে।

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম