সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনেগালের সঙ্গে ড্র করলো ব্রাজিল

news-image

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের হলুদ জার্সি গায়ে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন নেইমার। কিন্তু নেইমারের সেঞ্চুরির ম্যাচে খেলতে নেমে ধাক্কা খেলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেনেগালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করে সেলেসাওরা। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন রবার্তো ফিরমিনো।

সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ম্যাচটি শুরু হয়। নেইমার-ফিরমিনো-জেসুসদের নিয়ে ব্রাজিলের আক্রমণভাগ গড়া হলেও গোল করতে ব্যর্থ ছিলেন তারা। ম্যাচের শুরুতেই ফিরমিনোর গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে।

বিরতিতে যাওয়ার আগে পেনাল্টি থেকে গোল দিয়ে ম্যাচে সমতা আনেন সেনেগালের ফামারা। বিরতি থেকে ফেরার পর কোনো দলই গোলের মুখ দেখেনি। সেনাগালের গোলবার লক্ষ্য করে ১১টি শট নেয় ব্রাজিল। ম্যাচের ৫৩ শতাংশ সময় বল দখলে ছিল দলটির।

সেনেগালও কম যায়নি। ব্রাজিলের গোলবার লক্ষ্য করে ১০টি শট নেয়। ৫৬ শতাংশ বল দখলে ছিল দলটির। দুদলেরই দুজন করে খেলোয়াড় হলুদ কার্ড দেখেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক