সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘শুনে নাও বিশ্ব, এখন নিরাপদ পাকিস্তান’

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা ক্রিকেট দলের এবারের পাকিস্তান সফরটি অনেক দিক থেকেই ছিলো গুরুত্বপূর্ণ। তবে এর পেছনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সর্ববৃহৎ উদ্দেশ্য ছিলো সারা বিশ্বের সামনে নিজেদের দেশকে নিরাপদ প্রমাণ করা। যা করে দিচ্ছেন খোদ শ্রীলঙ্কার কোচ রুমেশ রত্নায়েকেই।

জাতীয় দলের নিয়মিত দশ ক্রিকেটারের আপত্তির কারণে মোটামুটি দ্বিতীয় সারির দল নিয়েই পাকিস্তানে খেলতে এসেছিলেন রত্নায়েকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ০-২ ব্যবধানে হেরে গেলেও, টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ছেড়েছে শ্রীলঙ্কা।

ফলে মোটামুটি সফলতার সঙ্গেই পাকিস্তান সফর শেষ করেছে লঙ্কানরা। আর এমন সফর কাটিয়ে লঙ্কান কোচ রত্নায়েকে নিজেই ঘোষণা দিয়েছেন যে, সারা বিশ্বের সবার জন্যই এখন নিরাপদ দেশ পাকিস্তান। তাই কোনো দেশেরই পাকিস্তান সফরে আর কোনো সমস্যা হওয়ার কারণ নেই।

লঙ্কান কোচ বলেন, ‘আমাদের এই সফরটা আসলে সারা বিশ্বের জন্য একটা বার্তা। বিশেষ করে আমাদের ভবিষ্যত প্রজন্মকে জানাতে চাই, এ সফরটা দারুণ কেটেছে আমাদের। আমরা এখানে ভালোভাবে খেলাটা আরও অন্যান্য দেশগুলোকেও পাকিস্তান সফরে অনুপ্রাণিত করবে।’

পাকিস্তানের আতিথেয়তার প্রশংসা করে রত্নায়েকে আরও বলেন, ‘পাকিস্তানের আতিথেয়তায় আমি সত্যিই মুগ্ধ। দীর্ঘদিন পর এমন কিছুর অভিজ্ঞতা পেলাম। পুরো সিস্টেমের কঠোর পরিশ্রমের পরই এটা সম্ভব হয়েছে। আমাদের অনেকেই মনে সংশয় নিয়ে এলেও, পুরো সময়টা দারুণ উপভোগ করেছি। কর্তৃপক্ষকে ধন্যবাদ এত সুন্দর ব্যবস্থা করায়।’

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে