শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তামান্না ভাটিয়া উপহার পেলেন ২ কোটি রুপির হিরের আংটি

news-image

বিনোদন ডেস্ক : বক্স অফিস মাতাচ্ছে বাহুবলী নায়িকা তামান্না ভাটিয়ার নতুন সিনেমা ‘সাই রা নরসিংহ রেড্ডি’। গত ২ অক্টোবর মুক্তি পেয়েছে সিনেমাটি। এক সপ্তাহে এই সিনেমাটি আয় করেছে ১৮৫ কোটি রুপি। সিনেমার সফলতায় দারুণ খুশি ছবির প্রযোজক ও তার পরিবার।

সেই খুশিতেই ছবির নায়িকা তামান্না ভাটিয়াকে ৩১২ ক্যারেটের ৬২.৪ গ্রাম ওজনের হিরের আংটি উপহার দিয়েছেন প্রযোজক রাম চরণের স্ত্রী। যার মূল্য ২ কোটি রুপি। আংটির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটে শেয়ার করেছেন তামান্না ভাটিয়া। ছবিতে ভালো অভিনয়ের জন্য এমন পুরস্কার পেয়ে উচ্ছ্বসিস নায়িকা তামান্না।

দক্ষিণী সুপারস্টার চিরঞ্জিবীর এই সিনেমা তেলেগু, হিন্দি, তামিল, কানাডি ও মালয়ালাম মিলিয়ে ৫টি ভাষায় মুক্তি পেয়েছে। রামচরণের প্রযোজনায় এবং সুরেন্দর রেড্ডি পরিচালনায় সিনেমাটিতে আরও অভিনয় করেছেন বলিউড ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন, জগপতি বাবু, নয়নতারা, কিচ্ছা সুদীপ, বিজয় সেতুপতি, তামান্না, নিহারিকা, ব্রহ্মাজি প্রমুখ।

তামান্না ২০০৫ সালে অভিনয় জীবন শুরু করেন মাত্র ১৫ বছর বয়সে। নায়িকা হিসেবে তার প্রথম সিনেমা ছিলো ‘চান্দ সা রোশান চেহ্রাতে’। ছবিটি বাণিজ্যিকভাবে সফলতা পায়নি। একই বছরে তিনি তেলুগু চলচ্চিত্রে তার প্রথম তেলুগু ছবি ‘শ্রী’ তে অভিনয় করেন।

তামান্না অভিনীত আলোচিত ছবিগুলো হলো ‘অয়ন’ (২০০৯), ‘পাইয়া’ (২০১০), ‘সিরুথাই’ (২০১১), ‘১০০% লাভ’ (২০১১), ‘ক্যামেরামান গঙ্গা থো রামবাবু’ (২০১২), ‘থাডাকা’ (২০১৩), ‘আগাডু’ (২০১৪), ‘বাহুবলীঃ দ্য বিগিনিং’, ‘বেঙ্গল টাইগার’ (২০১৫), ‘ওপিরি’ (২০১৬) এবং ‘বাহুবলী ২ঃ দ্য কনক্লুশন’ (২০১৭)।

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম