,

ট্রাফিক সিগনাল মেনে দাঁড়িয়ে আছে গরু!

news-image

অনলাইন ডেস্ক : রাস্তায় বেড়িয়ে যদি ট্রাফিক সিগনালে আটকে যেতে হয়, কারই বা ভাল লাগে। এমনও দেখা যায়, আশেপাশে যদি ট্রাফিক পুলিশ না থাকে, তবে কেউ কেউ লাল বাতির মাঝেই নিয়ম ভেঙে গাড়ি নিয়ে বেরিয়ে যান। মানুষ না মানলেও, মানুষের তৈরি নিয়ম যেভাবে একটি গরু মানল, তা দেখে অবাক নেটিজেনরা।

সম্প্রতি অভিনেত্রী প্রীতি জিনতা একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, লাল বাতি জ্বলায় ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে রয়েছে অনেকগুলো গাড়ি ও বাইক। আর তাদের মাঝেই একটি গরু একদম নিয়ম মেনে নির্দিষ্ট লাইন থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে রয়েছে।

প্রীতি জিনতার ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে ৬ অক্টোবর পোস্ট হয়েছে নয় সেকেন্ডের ভিডিওটি। ইতোমধ্যেই ভিডিওটি প্রায় ৫৭ হাজার বার দেখা হয়েছে। সেই সঙ্গে চলছে লাইক, কমেন্টও শেয়ার।

প্রীতি জিনতার এই টুইট দেখে কেউ বলছেন, এই কারণেই পশুদের আচরণ কখনও কখনও মানুষের থেকেও ভাল হয়, আবার কেউ বলছেন, গরুরা অনেক সময়ই মানুষের থেকে বেশি ট্রাফিক নিয়ম সচেতন হয়।

ভিডিও-

এ জাতীয় আরও খবর

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির