সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুটানের বিরুদ্ধে জয় দিয়ে বাংলাদেশ নারী দলের সাফ মিশন শুরু

news-image

চার জাতির সাফ ফুটবল (অনূর্ধ্ব১৫) চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী দল। তারা ২-০ গোলে স্বাগতিক ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করে। একই দিন ভারতও নেপালের বিরুদ্ধে বড় জয় দিয়ে যাত্রা শুরু করে।

বুধবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে লাল-সবুজের মেয়েরা নিরঙ্কুশ প্রাধান্য বিস্তার করে এ জয় তুলে নেয়। দু’বছর আগে ঢাকায় চ্যাম্পিয়ন হয়েছিলেন মারিয়া মান্ডারা। গত বছর বছর নেপালে সোনালী সেই ট্রফি ছোঁয়া হয়নি ভারতের কাছে অল্পের জন্য হেরে। তবে এবার মারিয়াদের উত্তরসূরীরা সেই ট্রফি পুনরুদ্ধার করতে চায়।

এবারের মিশনে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে শামসুন্নাহার-রুপনারা। ২২ মিনিটে শাহেদা আক্তার রিপার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তার ৯ মিনিট পর রোজিনা আক্তারের গোলে ব্যবধান দ্বিগুণ করে মেয়েরা। দুই অর্ধেই দাপট দেখিয়ে খেললেও গোলের দেখা পাওয়ায় ওই ব্যবধানেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

এদিকে প্রথম ম্যাচে নেপালকে ৪-১ ব্যবধানে হারিয়ে মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আগামী ১১ অক্টোবর নেপাল ও ১৩ অক্টোবর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। লিগ ভিত্তিক টুর্নামেন্টের সেরা দু’দল ফাইনাল খেলবে ১৫ অক্টোবর।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে