,

বাড়ি থেকে হাজার কিলোমিটার দূরে কাশ্মীরি বন্দিরা

news-image

অনলাইন ডেস্ক : জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর সেখানে প্রায় ৩০০ মানুষ জননিরাপত্তা আইনের অধীনে গ্রেফতার হন। যাদের বেশিরভাগকেই হাজার কিলোমিটার দূরে উত্তর প্রদেশের বিভিন্ন কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

গ্রেফতারকৃতদের তালিকায় উজির মকবুল মালিকের মতো ১৯ বছরের নির্মাণ শ্রমিক যেমন আছেন, তেমনি রয়েছেন নাজির আহমেদ রণগারের মতো কাশ্মীরের সুপরিচিত আইনজীবীও। জননিরাপত্তা আইনের (পিএসএ) অধীনে গ্রেফতার ব্যক্তিদের বিনা বিচারে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত আটকে রাখা যায়।

ভারত সরকার গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে রাজ্যটি কেন্দ্রশাসিত দুইটি আলাদা অঞ্চলে ভাগ করার ঘোষণা দেয়। ঘোষণার আগে ও পরে বিশৃঙ্খলা ও উসকানি প্রতিরোধের নামে কাশ্মীরের বেশিরভাগ নেতাকে গৃহবন্দি করা হয়। এছাড়াও নানা অভিযোগে আরো প্রায় চার হাজার মানুষকে আটক করে পুলিশ।

যদিও তাদের ধীরে ধীরে মুক্তি দেওয়া শুরু হয়েছে। কিন্তু পিএসএর অধীনে কাশ্মীর বার অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান নাজির আহমেদের মতো আরো অনেক আইনজীবী, শিক্ষক এবং রাজনৈতিক নেতাদের নিয়ে কী করা হবে তা এখনো অনিশ্চিত।

বাড়ি থেকে হাজার কিলোমিটার দূরের কারাগারে আটকে রাখার কারণে বন্দিদের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে দেখা করতে বা তারা কি অবস্থায় আছেন সে সম্পর্কে কোনো তথ্যই পাচ্ছেন না। ভারতীয় কর্মকর্তাদের দাবি, আগস্ট থেকে নয়, বরং গত বছর থেকেই কাশ্মীরি বন্দিদের অন্যান্য রাজ্যের কারাগারে সরিয়ে নেওয়ার নীতি গ্রহণ করা হয়েছিল। জঙ্গিদের নেটওয়ার্ক ছিন্ন করতেই এ উদ্যোগ নেওয়া হয়। তবে আগস্ট থেকে বন্দি সরিয়ে নেওয়ার গতি দ্রুত হয়েছে বলে স্বীকার করেছেন তারা।

বন্দিদের পরিবারের অভিযোগ, তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ ছাড়াই বন্দিদের অন্য রাজ্যে সরিয়ে নেওয়া হচ্ছে। অন্ধকারে হাতড়ে বন্দিদের মধ্যে থাকা স্বজনদের সন্ধান পেলেও তাদের সঙ্গে সামান্য যোগযোগই করতে দেওয়া হয়।

বিশেষ মর্যাদা বাতিলের পর কারফিউ জারি করে কাশ্মীরের টেলিফোন সেবা, মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমানে যোগাযোগ ব্যবস্থায় সামান্য উন্নতি হলেও তা এখনো সাধারণের হাতে আসেনি। যে কারণে অনেকক্ষেত্রে নির্দোষ দাবির প্রমাণপত্র জোগাড় ও উপস্থাপনও কঠিন হয়ে পড়ছে বলে অভিযোগ পরিবারের।

জম্মু ও কাশ্মীর হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল সঞ্জয় ধর রয়টার্সকে বলেন, কাশ্মীরের প্রধান নগরী শ্রীনগরে দুইজন বিচারককে গত ৫ আগস্ট থেকে পিএসএর অধীনে বন্দি প্রায় ৩০০ মামলা পরিচালনা করতে হচ্ছে।

উত্তর প্রদেশের অন্তত ছয়টি কারাগারে কাশ্মীরি বন্দিদের রাখা হয়েছে বলে জানান ভারতীয় কর্মকর্তারা। মালিকের পরিবার জানায়, তাকে আরো ৮৪ বন্দির সঙ্গে উত্তর প্রদেশের আগ্রা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে ৬৭ বছরের আইনজীবী রণগাকে গত ৯ আগস্ট গ্রেফতারের পর প্রথমে স্থানীয় একটি থানায় আটকে রাখা হয়। পরে সেখান থেকে তাকে শ্রীনগর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করে পুলিশ। রণগার ছেলে উমর (যিনি নিজেও একজন আইনজীবী) এক সপ্তাহ চেষ্টার পর বাবাকে খুঁজে পান বলে জানান।

কিন্তু সেপ্টেম্বরের ৩ তারিখ বাবাকে দেখতে শ্রীনগর কারাগারে গিয়ে উমর জানতে পারেন তিনি সেখানে নেই, তাকে উত্তর প্রদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। রয়টার্স

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান