শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিত্রনায়িকা রোজিনা নির্বাচন করবেন

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা রোজিনার আগামী ১২ অক্টোবর লন্ডনে চলে যাওয়ার তারিখ নির্ধারিত ছিল আগেই। তাই এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তার অংশ নেওয়ার কথা ছিল না। তবে শেষ মুহূর্তে নির্বাচনে অংশ নিচ্ছেন চলচ্চিত্রের ড্রিমগার্ল’খ্যাত নায়িকা রোজিনা।

রোজিনা বলেন, ‘আগামী ১২ অক্টোবর আমার লন্ডনে চলে যাওয়ার কথা ছিল। টিকিটও করা আছে। এর আগে, দুইবার যাওয়ার টিকিট বাতিল করেছি। সকলের অনুরোধে এবারও টিকিট বাতিল করলাম। দেশীয় চলচ্চিত্রের স্বার্থে নির্বাচনে অংশ নিচ্ছি। আমি চাই, নির্বাচনটা সুষ্ঠ হোক।’

জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (২০১৯-২১) দ্বিবার্ষিক নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে দাঁড়িয়েছেন রোজিনা। এছাড়াও কার্যকরী পরিষদের সদস্য হিসেবে লড়বেন আফজাল শরীফ, আলীরাজ, আলেকজান্ডার বো, আসিফ ইকবাল, বাপ্পারাজ, অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, জেসমিন, শামীম খান, মারুফ আকিব, রোঞ্জিতা, নাসরিন ও জয় চৌধুরী।

এর আগে, ২০১৭ সালের নির্বাচনে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বিজয়ী হয়েছিলেন রোজিনা।

এদিকে, আগামী ২৫ অক্টোবর সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমিতির ২১টি পদের মধ্যে নির্বাচন হবে ১৮টি পদের। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিন পদের প্রার্থীকে সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৭ জন প্রার্থী। নির্বাচনে সভাপতি পদের জন্য মিশা সওদাগরের বিপরীতে লড়বেন চিত্রনায়িকা মৌসুমী।

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি