শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিমের মহতী উদ্যোগ

news-image

বিনোদন প্রতিবেদক : এবারের পূজায় জন্মস্থান রাজশাহীর বাঘায় কাটাচ্ছেন বিদ্যা সিনহা সাহা মিম। শারদীয় এই দুর্গোৎসবে মহতী এক উদ্যোগ নিয়েছেন এই তারকা।

স্থানীয় গরিবদের মাঝে পূজার পোশাক বিতরণ করেছেন তিনি। গত ৬ অক্টোবর সন্ধ্যায় বাঘার পূজামণ্ডপে তিনি এটি করেন। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন ‘সাপলুডু’র এই তারকা।

মিম বলেন, ‘আমরা এখন রাজশাহী বাঘাতে আছি। এবারের দুর্গাপূজা এখানেই করছি। চেষ্টা করছি সবার সঙ্গে পূজাটা আনন্দের সঙ্গে কাটাতে।’

এদিকে অষ্টমীর দিন মিম বাংলা সিনেমার বেশ কিছু গান গেয়ে শোনান মণ্ডপে আগতদের। পাশাপাশি নিজের ছবি ‘সাপলুডু’র কথা বলেন।

বিদ্যা সিনহা সাহা মিমের জন্মস্থান বাঘা। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। ‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয় করে ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।

গত ২৭ সেপ্টেম্বর তার অভিনীত ‘সাপলুডু’ ছবি মুক্তি পেয়েছে। এতে তিনি আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি