শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও শুভেচ্ছাদূত হলেন মৌসুমী

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী। দীর্ঘ ক্যারিয়ারে সৌন্দর্য আর অভিনয় দিয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন তিনি। অভিনয়ের বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবেও পাওয়া গেছে তাকে। নতুন খবর দিলেন নায়িকা। আবারও শুভেচ্ছাদূত হয়েছেন তিনি।

আগে জাতিসংঘের শিশু তহবিল সংস্থা ইউনিসেফসহ বিভিন্ন পণ্যের শুভেচ্ছাদূত হয়েছিলেন মৌসুমী। এবার একটি চারতারকা হোটেলের শুভেচ্ছাদূত হয়েছেন। কক্সবাজার হিমছড়ি মেরিন ড্রাইভের পাশেই অবস্থিত এই হোটেলটির নাম ‘বে-হিলস হোটেল’। সম্প্রতি হোটেলটির সঙ্গে মৌসুমী আনুষ্ঠানিক চুক্তি হয়েছে।

মৌসুমী জানান, বে-হিলস হোটেল’ গোল্ড স্যান্ডস হোটেলস অ্যান্ড রিসোর্ট লিমিটেডের প্রজেক্ট এটি। হোটেলটির জন্য বিজ্ঞাপনসহ নানা ধরনের জনবান্ধব কাজ করবেন এই তারকা।

এদিকে মৌসুমীর বর্তমান ব্যস্ততা শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে। আগামী ২৫ অক্টোবর বিএফডিসিতে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ দ্বিবার্ষিক নির্বাচন। এবার সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন মৌসুমী।

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি