,

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ১১০

news-image

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকে বেকারত্ব, দুর্নীতি, ঘুষ ও নিম্নমানের সরকারি সেবার বিরুদ্ধে বিগত কয়েকদিন ধরে বিক্ষোভ করছে দেশটির সাধারণ মানুষ। এরই মাঝে এ বিক্ষোভ ঘিরে দেশব্যাপী নিহতের সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ ও মেডিক্যাল সূত্র।

সোমবার রয়টার্সের এক প্রতিবেদন বলা হয়, রবিবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় নতুন করে ১৫জন নিহত হন। এছাড়া এ বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৬ হাজার ১শ’ জন আহত হয়েছেন।

রয়টার্স জানায়, রবিবার রাজধানীর পূর্বাঞ্চলে অন্তত ৩শ’ বিক্ষোভকারী জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দিতে শুরু করে। পরে তা তাহরির স্কয়ারের দিকে এগতে শুরু করলে পুলিশ বাধা দেয়। সে সময় বাধা উপেক্ষা করেও মিছিলটি এগোতে চেষ্টা করলে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি ছোড়ে।

এদিকে, আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলি ছোড়ার অভিযোগ সত্য নয় বলে দাবি ইরাক সরকারের।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর