শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ অক্টোব মুক্তি পাচ্ছে বাপ্পির ‘ডনগিরি’

news-image

বিনোদন প্রতিবেদক : আগামী ১৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী অভিনীত ছবি ‘ডনগিরি’। এ ছবিতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগত এমিয়া এমি। শাহ আলম মণ্ডল পরিচালিত এ ছবির বিশেষ একটি চরিত্রে আছেন আনিসুর রহমান মিলন।

শাহ আলম মণ্ডল বলেন, এরই মধ্যে আমরা ছবি মুক্তির জন্য প্রযোজক সমিতিতে নাম নিবন্ধন করেছি। কিছুদিনের মধ্যে ছবির প্রচারণা শুরু করব। মৌলিক ঘরানার গল্পের এই ছবিতে দর্শক নতুন নায়িকাকে দেখতে পারবেন।

‘ডনগিরি’ ছবির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, আলীরাজ, সাদেক বাচ্চু, অরুণা বিশ্বাস, কাজী হায়াৎ, অমিত হাসান, জিয়া তালুকদার, রতন, এস আই ফারুক, কমল পাটেকর, রেজাউলসহ অনেকে।

ছবিটির গল্প ও চিত্রনাট্য করেছেন যোশেফ শতাব্দী। ছবির নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল, সাইফ খান কালু ও হাবিব। ইমন সাহার সঙ্গীতায়োজনে ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, কনক চাঁপা, রুপম, লেমিস, পুলক, ইমরান, পড়শী ও হাসান ইমাম।

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি