সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি ম্যাজিকে বার্সেলোনার জয়

news-image

স্পোর্টস ডেস্ক : সেভিয়ার সঙ্গে লা লিগার ম্যাচে প্রথমার্ধ শেষে ৩-০ গোলে এগিয়ে ছিল বার্সেলোনা। পরের অর্ধে ফ্রি-কিক থেকে গোল করলেন জাদুকর মেসি। বার্সেলোনা ৯ জনের দলে পরিণত হলেও ৪-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে।

ম্যাচের ২৭ মিনিটে বার্সেলোনাকে গোল এনে দেন সুয়ারেজ। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরতুরো ভিডাল। দীর্ঘদিন ইনজুরিতে থাকা বার্সেলোনার ফরাসি ফুটবলার ওসমানে ডেম্বেলে গোল পেলেন। সেভিয়া আর ছন্দে ফিরতে পারেনি। মেসি আক্রমণ বজায় রেখেছেন পরের অর্ধে। একবার একক প্রচেষ্টায় আক্রমণ করেন। ফ্রি-কিক আগের দুটি বারের ওপর দিয়ে চলে গেছে। তবে পরেরটি একেবারে জাল খুঁজে পেয়েছে। তবে ম্যাচের ৮৭ ও ৮৮ মিনিটে দুজন খেলোয়াড় লাল কার্ড দেখে বার্সেলোনার। ডেম্বেলে ও রোনাল্ড বেরিয়ে যান মাঠ থেকে। বার্সেলোনা জয় নিয়েই মাঠ ছেড়েছে ।

চলতি মৌসুমে প্রথম গোলের দেখা পেলেন মেসি। ক্যারিয়ারে ৪৯তম ফ্রি-কিক গোল পেয়েছেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর ফ্রি-কিক থেকে গোল রয়েছে ৫৪টি।

৮ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় বার্সেলোনা ও এক পয়েন্ট কম পেয়ে তৃতীয় অ্যাটলেটিকো মাদ্রিদ।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে