সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও ফেল আশরাফুল-নাসিররা, উত্তীর্ণ ইমরুল

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। ইতোমধ্যে শেষ হয়েছে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। যারা পাশ করেছেন তারা প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। আর যারা পাশ করতে পারেননি তারা পরীক্ষায় অংশ নিয়েছেন দ্বিতীয়বারের মতো।

রোববার (০৬ অক্টোবর) দ্বিতীয়বার বিপ টেস্ট দিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। এই পরীক্ষায় জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস ও বাদ পড়া পেসার আল আমিন বিপ টেস্টের বেঞ্চমার্কের ১১ পয়েন্ট তুলে পাস করেছেন। যদিও ইমরুল প্রথমবার অংশ নিয়েই পাশ করলেন। ছেলের অসুস্থতার কারণে তিনি প্রথম দফায় বিপ টেস্ট দিতে পারেননি।

এদিকে দ্বিতীয়বার বিপ টেস্ট দিয়েও পাশ করতে পারেননি অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও আব্দুর রাজ্জাক। এছাড়া নাসির হোসেনও বিপ টেস্টে পাশ করতে পারেননি। তবে প্রথমবারের চেয়ে দ্বিতীয়বারে সবারই উন্নতি হয়েছে। তাই জাতীয় লিগ খেলতে এই তিন অভিজ্ঞকে অপেক্ষা করতে হবে নির্বাচকদের অনুমতির।

সোমবার (০৭ অক্টোবর) এক সভায় তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলানিউজকে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বিপ টেস্ট নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন। প্রধান নির্বাচক বলেন, ‘আমরা সবার বিপ টেস্টের রেজাল্ট হাতে পেয়েছি। রেজাল্টে আমরা বেশ সন্তুষ্ট। সবাই আগের থেকে বেশি উন্নতি করেছে। গড়ে সবার ফলাফলই সন্তোষজনক। আশরাফুল, রাজ্জাক যারা পাশ করতে পারেনি তাদেরটা নিয়ে চিন্তা করবো। তারা তো অনেক দিন ধরে খেলছে। তবে তারা বেঞ্চমার্কের কাছাকাছি গিয়েছে। আগামীকালই সবকিছু জানাবো আমরা।’

আগামী ১০ অক্টোবর থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগের ২০১৯-২০ মৌসুমের খেলা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে