সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রোটিয়াদের বিরুদ্ধে বড় জয় ভারতের

news-image

স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম টেস্টের শেষ দিন ভারতের বোলিংয়ের সামনে টিকে থাকাই চ্যালেঞ্জ ছিল দক্ষিণ আফ্রিকার। বিশাখাপত্তনমে সেই চ্যালেঞ্জে ব্যর্থ হয়েছে প্রোটিয়ারা। তাদের সহজেই হারিয়ে দিয়েছে ভারত।

৩৯৫ রানের লক্ষ্যে খেলতে নামা প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে ১৯১ রানে অলআউট করে দিয়েছে স্বাগতিকরা। ভারত জয় পেয়েছে ২০৩ রানে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত চলছে দুরন্ত গতিতে। টানা তৃতীয় টেস্ট জিতলো বিরাট কোহলির দল। অবশ্য এই টেস্ট জয়ে প্রোটিয়াদের ব্যাটিং ধসের মূল হন্তারক ছিলেন পেসার মোহাম্মদ সামিই। আগের দিন মাত্র ৪ রানে প্রথম উইকেট হারানো প্রোটিয়ারা পঞ্চম দিনের প্রথম সেশনেই ছিটকে যায় টেস্ট থেকে। একে একে বিদায় নেন ৭জন।

দিনের শুরুর সাফল্য এনে দেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ১৯ রানে থিউনিস ডি ব্রুইনকে বোল্ড করেন। অশ্বিন একটি উইকেট নিয়েই টেস্টের দ্রুততম ৩৫০ উইকেট শিকারে মুত্তিয়া মুরালি ধরনের রেকর্ডে ভাগ বসিয়েছেন। শ্রীলঙ্কান কিংবদন্তিরও একই রকম মাইলফলক ছুঁতে লেগেছে ৬৬টি টেস্ট।

পরের তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে প্রোটিয়াদের পুরোপুরি কোণঠাসা করে দেন পেসার সামি। বাভুমা, ফাফ দু প্লেসি ও কুইন্টন ডি কককে ফেরান বোল্ড করে! ওপেনার মারক্রাম তখনও ক্রিজে ছিলেন থিতু হওয়ার আশায়। কিন্তু তাকে ব্যক্তিগত ৩৯ রানে ফিরতি বলে ক্যাচ তুলে বিদায় দেন রবীন্দ্র জাদেজা।

জাদেজা আরও ‍দুই উইকেট তুলে নিলে একটা সময় জয়টা মাত্র সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল ভারতের। প্রোটিয়াদের তখন স্কোর ছিল ৮ উইকেটে ৭০! কিন্তু সেনুরান মুথুসামি ও ডেন পিয়েডটের ৯১ রানের জুটি ভারতের জয়টাকে বিলম্বিত করেছে আরও। পিয়েডটকে অবশেষে ৫৬ রানে বোল্ড করে এই জুটি ভেঙেছেন সামি। শেষ উইকেটে রাবাদা জুটি গড়ার চেষ্টা করলে তাকে ১৮ রানে গ্লাভসবন্দী করে দক্ষিণ আফ্রিকাকে ১৯১ রানে গুটিয়ে দিয়েছেন ভারতীয় এই পেসার। মুথুসামি ৪৯ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় ইনিংসে ৩৫ রানে ৫ উইকেট নিয়েছেন সামি। বামহাতি স্পিনার জাদেজা নিয়েছেন ৪টি। ম্যাচসেরা দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানো রোহিত শর্মা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে