সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মীরে ডিসি অফিসে গ্রেনেড হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের অনন্তনাগে ডিসি অফিসের সামনে গ্রেনেড হামলা করা হয়েছে।

বিস্ফোরণে পুলিশসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।

এখন পর্যন্ত কোনো সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।

অনন্তনাগের পুলিশের বরাতে সংবাদমাধ্যম টাইস অব ইন্ডিয়া জানায়, শনিবার (৫ অক্টোবর) সকালে ভারতনিয়ন্ত্রিত দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ডেপুটি কমিশনারের অফিসের সামনে শক্তিশালী গ্রেনেড হামলা হয়।

এ হামলায় অনন্ত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক ট্রাফিক পুলিশ, সাংবাদিকসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক রয়েছেন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

এ হামলার পর পরই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অনন্তনাগের প্রশাসনিক ভবন থেকে জানানো হয়েছে, কঠোর নিরাপত্তাবলয়ে ডিসি অফিসের নিরাপত্তাচৌকির সামনে বেলা ১১টার দিকে সন্ত্রাসীরা এ গ্রেনেড হামলা চালায়।

তবে নির্দিষ্ট লক্ষ্যে গ্রেনেড নিক্ষেপ করতে ব্যর্থ হয়েছে সন্ত্রাসীরা। যে কারণে প্রশাসনিক ভবনের রাস্তার পাশেই গ্রেনেডটি বিস্ফোরিত হয়। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে স্থানীয় এক সাংবাদিক ও এক ট্রাফিক পুলিশসহ ১৪ ব্যক্তি আহত হয়েছেন।

ইতিমধ্যে আহতদের ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে হাসপাতাল।

বাকি একজনকে ছাড়া না হলেও তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর দ্বিতীয়বারের মতো গ্রেনেড হামলা চালানো হয় বলে মন্তব্য করা হয়েছে প্রশাসনিক ভবন থেকে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে